সময় কলকাতা ডেস্কঃ আত্মঘাতী হল এক নাবালিকা। ঘটনায় অভিযোগ দায়েরের ১২ ঘণ্টার মধ্যেই ২ অভিযুক্তকে গ্রেফতার করল ময়নাগুড়ি থানার পুলিশ। ধৃত দুই অভিযুক্তের নাম চিন্ময় সরকার ও রামু রায়। আর এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের রবিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে বলে জানিয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ।

জানা গেছে, কিছুদিন আগে জল্পেশ এলাকার এক অষ্টম শ্রেণীর নাবালিকার আপত্তিজনক ছবি মোবাইল ক্যামেরায় তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্থানীয় এক যুবক। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই এলাকায় নিন্দার ঝড় ওঠে। এরপর শুক্রবার দুপুরে নিজের ঘরে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই নাবালিকা। শনিবার নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


More Stories
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র