সময় কলকাতা ডেস্কঃ রাতের অন্ধকারে ট্রাক্টরে করে সৎকারের জন্য যাচ্ছিল কয়েক জন। মুর্শিদাবাদের সাহাপুর এলাকা থেকে তারা যাচ্ছিলেন শক্তিপুর শশ্মান ঘাটে। সেই সময় নোনাই ব্রিজের কাছে শববাহি ট্রাক্টর উল্টে জখম হন ১৯ জন শ্মশানে যাত্রী।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ভরতপুর থানার নোনাই ব্রিজের কাছে শববাহি ট্রাক্টরটি উল্টে যায়। আর তেই ১৯ জন শ্মশানে যাত্রী গুরুতর জখম হন। কারো মৃত্যু হয়নি এই দূর্ঘটনায়। রাতের দূর্ঘটনায় স্থানীয় মানুষ ও ভরতপুর থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে। তাদের ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে পুলিশ। শুরু হয় আপতকালিন চিকিৎসা। তিন জনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পুলিশের সহযোগিতায়, শেষকৃত্যের জন্য নিয়ে আসা শব দাহের কাজও শেষ হয়েছে বলে পুলিশ সুত্রে খবর।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী