সময় কলকাতা ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় তরুণীর বিকৃত ছবি আপলোডের হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ । ব্যারাকপুর আনন্দপুরীর বাসিন্দা এই তরুণী বেসরকারি দপ্তরে ফাইন্যান্স বিভাগে কর্মরতা। জানা গিয়েছে , বেশকিছু দিন আগে এই যুবতির ফোনে একটি অচেনা নম্বর থেকে একটি লিংক আসে। তিনি ভুল করে লিঙ্কটিতে ক্লিক করেন। আচমকায় লিংকটি ওপেন হয়ে তরুণীর কাছে একটি ম্যাসেজ আসে। সে ম্যাসেজে লেখা ছিল, তিনি প্রচুর টাকার লোন নিয়েছেন এবং তাকে সেই টাকা দ্রুত পরিশোধ করতে হবে।

এরপরেই তার কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। অভিযোগ, তরুণী লোনের ব্যাপারে অস্বীকার করলে, অচেনা নম্বরটি থেকে লোন শোধ করার জন্য তাকে হুমকিও দেওয়া হয়। শুধু এখানেই শেষ নয়, মেয়েটির ফোনে সেভ করে রাখা নম্বরগুলিতেও ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

এরপর ফের একটি অজ্ঞাত নাম্বার থেকে মেয়েটির ছবি সহ একটি লিংক আসে তার ফোনে। সেখানে লেখাছিল, মেয়েটি টাকা ফেরত না দিলে তার বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।এরপর ওই তরুণী রীতিমত ভয় পেয়ে টিটাগর থানায় অভিযোগ দায়ের করেন। সেখান থেকে কোন সুরাহা না পেয়ে অবশেষে তিনি ব্যারাকপুর সাইবারক্রাইম বিভাগে অভিযোগ জানান।
এই ঘটনার জেরে আতঙ্কে আছেন ওই যুবতী। কে বা কারা এই কাজের পিছনে রয়েছে বা ওই অজ্ঞাত নম্বর কার তার খোঁজ চালাচ্ছে সাইবারক্রাইম বিভাগ।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন