সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার মামলায় সাংসদ অভিনেতা দেবকে ওরফে দীপক অধিকারকে সিবিআই তলব। হাজিরা দিতে তিনি এলেন নিজাম প্যালেসে।এদিন সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ তিনি নিজাম প্যালেসে সিবিআই অফিসে আসেন। এর আগে ৯ ফেব্রুয়ারি গরুপাচার মামলায় তাঁকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। সূত্রের খবর, এনামুল হকের সঙ্গে নাকি দেবের কয়েকটি যোগসূত্র পাওয়া যায়। সেই নিয়েই জিজ্ঞাসাবাদ করতে তৃণমূল কংগ্রেস সাংসদ দেবকে সিবিআইয়ের তলব করে।
সুত্রের খবর গরু পাচার কাণ্ডে অনেককে জিজ্ঞাসাবাদ করার সময় অনেকের নামের সঙ্গে দেবের নাম উঠে আসে। এও জানা গেছে বেশ কিছু বছর আগে এনামুলের তরফে দেবকে বেশ কিছু দামী উপহারও পাঠানো হয়। এই উপহার পাঠানোর বিষয়টি যাচাই করা ছাড়াও এনামুলের সঙ্গে সাংসদের কোন আর্থিক লেনদেন হয়েছিল কিনা তাও প্রশ্নোত্তর পর্বে উঠে আসতে পরে বলে মনে করা হচ্ছে।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের