সময় কলকাতা ডেস্কঃ
আজ ২৫এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১১৫তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৯২ –আজকের দিনে প্যারিতে প্রথম গিলেটিন স্থাপিত হয়।
১৮৫৯ – সুয়েজ খাল খননের কাজ শুরু হয় এদিন।
১৯৬৬ – ভয়ানক এক ভুমিকম্পে আজকের দিনে তাসখন্দ শহর ধ্বংসপ্রাপ্ত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯২ – বিশিষ্ট বাঙালি শিক্ষাব্রতী জিতেন্দ্রমোহন সেন আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৮ – প্রখ্যাত বাঙালি কবি, প্রাবন্ধিক ও অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯২০ – ভারতবর্ষে সর্বপ্রথম পালি ভাষার চর্চা ও বৌদ্ধশাস্ত্রানুরাগী বাঙালি ব্যক্তিত্ব সতীশচন্দ্র আচার্য বিদ্যাভূষণ আজকের দিনে প্রয়াত হন।
১৯৪০ – প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক মৌলভী মুজিবুর রহমানের প্রয়াণ দিবস আজ।
১৯৪৮ – ধ্রুপদী রাগসঙ্গীত শিল্পী গিরিজাশঙ্কর চক্রবর্তী এদিন প্রয়াত হন।
১৯৬৮ – বাঙালি বিপ্লবী ও প্রখ্যাত চিকিৎসক যতীন্দ্রনাথ ঘোষালের প্রয়াণ দিবস আজ।
১৯৭৩ -ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী বিনোদচন্দ্র চক্রবর্তী আজকের দিনে প্রয়াত হন।


More Stories
সত্যজিতের চোখে উত্তম কুমার
ভিনু মানকড় : ক্রিকেটের অবিস্মরণীয় নাম
স্বাধীনতার রক্তঝরা দিন ও বারাসাতের সুবর্ণপত্তনের সংগ্রামী ইতিহাস