সময় কলকাতা ডেস্ক : দক্ষিণ দিনাজপুর জেলার কুমার গঞ্জ ব্লকের ছোটো গ্রাম আজাইর। স্থানীয় কৃষকদের উদ্যোগে সেই গ্রামেই তৈরি হয়েছে দীন দুঃখিনী ফার্মাস ক্লাব। ক্লাবের উদ্যোগে কুমার গঞ্জ ব্লকের বুকে গড়ে উঠেছে কোয়েল পাখির বিশেষ ফার্ম। ইতি মধ্যেই কোয়েল পাখির চাষ করে কর্মসংস্থানের পথ দেখেছে কৃষকরা। যার ফলে খুশি এলাকার বাসিন্দারা।
দীন দুঃখিনী ফার্মাস ক্লাবের সদস্য জাইরুল সরকার জানান অন্যান্য গৃহপালিত পাখি চাষ করতে গেলে প্রচুর জায়গার দরকার ।সেই তুলনায় কোয়েল পাখি চাষ করতে তেমন বড় জায়গার প্রয়োজন হয় না । একটি নিদিষ্ট জায়গায় এর চাষ করলেই হয়। অতি অল্প দিনেই পাখি গুলি বেড়ে ওঠায় তা বাজারে বিক্রি করলে কৃষকরা লাভবান হচ্ছেন বলে জানান জাইরুল।
এই পেশার সঙ্গে যুক্ত উর্জিনা বিবি জানান অতি কম সময়ে পাখি গুলিকে প্রতিপালন করে লাভের মুখ দেখছেন তারা। ফলে যাদের কর্মসংস্থান নেই তারাও এই কাজে যুক্ত হয়ে অতি অল্প সময়ে লাভের মুখ দেখতে পাবেন বলে মত উর্জিনার
কোয়েল পাখী পালন করতে জায়গা খুবই কম লাগে । এদের রোগ অসুখ প্রায় হয় না বললেই চলে। পাশাপাশি পাখি গুলি তাড়াতাড়ি বাড়ে ও । প্রতিপালনের ৬ – ৭ সপ্তাহ পর পাখি গুলি ডিম দিতে শুরু করে। পাশাপাশি রোগ ব্যাধি কম হওয়ায় টিকা দেওয়া কিংবা ওষুধের খরচও সেভাবে নেই বললেই চলে। তাই অল্প সময়ে লাভের মুখ দেখছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমার গঞ্জ ব্লকের ছোটো গ্রাম আজাইরের কৃষকরা ।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান