সময় কলকাতা ডেস্কঃ ফের চার লক্ষাধিক টাকার রুপোর গয়না উদ্ধার বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ আমুদরিয়া সীমান্তে। সোমবার রাতের ঘটনা। জানা গিয়েছে, পাচারকারী ব্যাগের মধ্যে প্রচুর রুপোর গহনা নিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে আসে।

সেই সময় সন্দেহ হওয়ায় ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী পাচারকারিকে ধাওয়া করলে সে ব্যাগ ফেলে পালিয়ে যায়। উদ্ধার হয় চার লক্ষাধিক টাকার রুপোর গয়না ।এরপর উদ্ধার হওয়া সমস্ত রুপোর গয়না শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়। ব্যাগের ভেতর থেকে প্রায় ৭ কেজি রুপোর গয়না পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। এই পাচারকে কেন্দ্র করেই কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এর মধ্যে বাদানুবাদ হয়। আবারও এই ধরণের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত এলাকায়।


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?