সময় কলকাতা ডেস্ক: দিল্লিতে ডাক্তার দেখিয়ে উত্তরপ্রদেশের পিলভিতে ফেরার পথে অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৭ জনের। মঙ্গলবার ভোরে এই দূর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বেরিলি জেলায়। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, দিল্লিতে চিকিৎসা করাতে যান একই পরিবারের ৬ জন সদস্য। উত্তরপ্রদেশের পিলভির বাসিন্দা তাঁরা। মঙ্গলবারই তাঁদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল । সেই মত একটি অ্যাম্বুলেন্সে করে ফেরার পথে প্রথমে দিল্লি লখনউ জাতীয় সড়কে একটি ডিভাইডারে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। তারপরই উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্সের চালক সহ বাকি ৬ জনের।
পুলিশ সূত্রে খবর, মৃতদেহগুলি উদ্ধার করেছে পুলিশ। দেহগুলোকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খবর পাঠানো হয়েছে তাঁদের পরিবারের বাকি লোকজনদের। এই ঘটনায় শোকস্তব্ধ মৃতদের পরিবার। স্বজন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে মৃতদের পরিবার।

এই ঘটনায় মৃতদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনায় আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়ে দ্রুত আরোগ্য কামনা করে মৃতদের আত্মার শান্তি কামনা করেন তিনি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর