Home » গাঁজা চাষকে বৈধ ঘোষণা

গাঁজা চাষকে বৈধ ঘোষণা

সময় কলকাতা ডেস্কঃ  আমাদের দেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও গাঁজা নিষিদ্ধ হলেও থাইল্যান্ডে গাঁজাকে বৈধ বলে স্বীকার করে নিল সে দেশের সরকার। কিন্তু একদিকে  গাঁজা যেমন নেশার বস্তু, তেমনি গাঁজার ওষধি গুণও প্রচুর। আর সেই কারণেই একমাত্র এশিয়ার প্রথম দেশ থাইল্যান্ড গাঁজাকে ও গাঁজার চাষকে বৈধ ঘোষণা করেছে। শুধু মাত্র ওষুধ তৈরির জন্যই এই গাঁজা চাষকে বৈধ ঘোষণা করা হয়েছে। থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রী অনুতিন চার্নভিরাকুল কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন যে, যারা নেশা করার জন্য গাঁজা ব্যবহার করবেন তাঁদের দিতে হবে মোটা টাকার জরিমানা।
তিনি আরও জানিয়েছেন যে গাঁজার চাষকে অনুমতি দেওয়ার একটাই কারণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য।  তবে তিনি  এও জানিয়েছেন ‘আমাদের এখনও আইনে রয়েছে যে,  গাঁজা সেবন, ধূমপান বা ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।’‌

থাইল্যান্ড  ক্যাফে ও রেস্তোরাঁগুলিতে গাঁজা-মিশ্রিত খাবার ও পানীয় পরিবেশন করা যেতে পারে,একটা নির্দিষ্ট পরিমাণে রেখে। স্বাস্থ্য মন্ত্রী আরও জানিয়েছেন যে জনসমক্ষে গাঁজা সেবন করলে তা জনস্বাস্থ্য আইন অনুযায়ী তিনমাসের জেল ও ৮০০ ডলার জরিমানা করা হতে পারে।তবে আমরা  চিকিৎসার উদ্দেশ্যে এবং স্বাস্থ্যের জন্য গাঁজা চাষ এবং কাঁচামাল ব্যবহার করার উপর জোর দিয়েছি।’‌’ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন স্বাস্থ্য ক্ষেত্রে গাঁজার নীতির প্রচার করবে সরকার। যদি কোনও পর্যটক এখানে চিকিৎসা করাতে আসেন বা কোনও স্বাস্থ্য-সংক্রান্ত পণ্যের জন্য আসেন তবে সেক্ষেত্রে ছাড় দে৩অয়া হতে পারে। কিন্তু কোনও পর্যটক যদি  থাইল্যান্ডে গাঁজা বা মারিজুয়ানার ব্যবহার যথেচ্ছ  ভাবে করেন তাহলে  থাইল্যান্ডে এ রকম পর্যটকদের স্বাগত জানানো হবে না।  স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি সহজেই এই শিল্প ২ বিলিয়ন ডলারের ছাড়িয়ে যাবে। সারা দেশে ১০ লক্ষ গাঁজার গাছ বিনামূল্যে বিতরণ করার জন্য কৃষি মন্ত্রকের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’‌ ‌

 

 

About Post Author