সময় কলকাতা ডেস্কঃ দেশে চিন্তা বাড়াচ্ছে মাঙ্কিপক্স, পাশাপাশি ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। তবে কিছুটা কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। পরিস্থিতি দেখে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে আরও জোর দেওয়া হচ্ছে রোগীদের টিকাকরণে। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্ণাটক।
শুক্রবার, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত একদিনে করোনাক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫১ জন । এখনও পর্যন্ত মোট করোনায় সংক্রমিতের সংখ্যা ৪ কোটি ৪১ লক্ষ ৭ হাজার ৪৮৮ জন। সংক্রমণ ও পজিটিভিটির হার বাড়লেও কিছুটা কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ৪৭৮ জন। দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭০ জন।ফলে, এখনও পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৬০০ জনের।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৪ লক্ষ ৪৫ হাজার ৬২৪ জন করোনাকে জয় করে ঘরে ফিরে গিয়েছেন ।এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ। সংক্রমণ বাড়ায় বাড়ানো হচ্ছে টিকাকরনের পরিমান। তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট ২০৫ কোটি ৫৯ লক্ষেরও বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর