Home » ফের ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা

ফের ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা

সময় কলকাতা ডেস্কঃ স্বাধীনতা দিবসে ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা বাড়লেও কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা।এর মধ্যেও বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ উদ্বেগজনক। রাজধানী দিল্লি ছাড়াও কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির পরিসংখ্যান নিয়েও যথেষ্ট চিন্তা রয়েছে। দেশজুড়ে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য যাতে করোনা সংক্রমণ হাতের বাইরে না চলে যায়, তার জন্য নতুন করে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র।

সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯১৭ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ৫০৮ জন।দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩২ জন। যা আগের দিনের থেকে অনেকটাই কম। এখনও পর্যন্ত দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৬৯ জন। সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ডোজ করোনার টিকা পেয়েছেন প্রায় ২০৮ কোটি ২৫ লক্ষেরও বেশী মানুষ।

About Post Author