Home » দেশের করোনা গ্রাফে স্বস্তি

দেশের করোনা গ্রাফে স্বস্তি

সময় কলকাতা ডেস্কঃ শনিবারের তুলনায় খানিকটা কমল করোনা সংক্রমণ। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ এখনও উদ্বেগজনক। মহারাষ্ট্র, রাজধানী দিল্লি, কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির পরিসংখ্যান নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে। দিল্লিতে ওমিক্রনের নতুন কোনও সাব ভ্যারিয়েন্ট কাজ করছে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য মহল।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৩৯ জন। এর মধ্যে রাজধানীতে আক্রান্ত হয়েছেন ১১০৯ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা  ৯৯ হাজার ৮৭৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৩ জন। এর মধ্যে দিল্লিতে   মৃত্যু হয়েছে ৯ জনের।

দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৭ হাজার ৩৩২ জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ১২ হাজার ২১৮ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ। দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ পেয়েছেন ২০৯ কোটি ৬৭ লক্ষেরও বেশি মানুষ। টিকাকরণের পাশাপাশি জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ ।

 

About Post Author