সময় কলকাতা ডেস্কঃ গত দু’দিন ধরে ফের দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের উপরে রয়েছে। যদিও সক্রিয় রোগীর সংখ্যা এখনও নিম্নমুখী। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। তবে বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ এখনও উদ্বেগজনক। মহারাষ্ট্র, দিল্লি, কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির পরিসংখ্যান নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে। দিল্লিতে ওমিক্রনের নতুন কোনও সাব ভ্যারিয়েন্ট কাজ করছে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য মহল।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭২৫ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৯৪ হাজার ৪৭ জন। ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৭ হাজার ৪৮৮ জন।পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ৫৭ হাজার ৩৮৫ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৬০ শতাংশ। তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে করোনা টিকার ডোজ পেয়েছেন ২১০ কোটি ৮২ লক্ষের বেশি মানুষ।

পাশাপাশি, ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। পজিটিভিটি রেট ৩.০৯ শতাংশ। করোনা রুখতে টিকাকরণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির