সময় কলকাতা ডেস্কঃ প্রতিদিনই একটু একটু করে সুস্থ হচ্ছে পৃথিবী। কমছে করোনা সংক্রমণ। ৬ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। তবে এখনও চিন্তায় রাখছে মহারাষ্ট্রের করোনা গ্রাফ। দিল্লির দৈনিক সংক্রমণ অনেকটা কমেছে। রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক, কেরলের করোনা গ্রাফও নিম্নমুখী।
মঙ্গলবার, দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪৩৯ জন। একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২,০৩১ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা মোট ৬৫,৭৩২। দৈনিক পজিটিভিটি রেট ১.৭০ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ২.৬৪ শতাংশ।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে অনেকটা লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য অনুয়ায়ী, দেশে এখনও পর্যন্ত মোট ২১২ কোটির বেশি মানুষ ডোজ করোনার টিকা পেয়েছেন। পাশাপাশি জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার অভিযানও।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?