Home » সুস্বাদু অভিনব কাঁকরোল পনিরের চপ

সুস্বাদু অভিনব কাঁকরোল পনিরের চপ

সময় কলকাতা ডেস্কঃ পনির এক অত্যন্ত পুষ্টিকর খাদ্য, এতে আছে ভরপুর প্রোটিন। তাই পনির ব্যবহার করে কাঁকরোলের সাহায্যে বানানো হবে এক অভিনব চপ, যা খেতে দারুণ সুস্বাদু।

উপকরণ

• কাঁকরোল
• গ্রেট করা পনির ১ কাপ
• নুন স্বাদ মত
• চিনি স্বাদমতো
• নারকেল বাটা ২ টেবিল চামচ
• পোস্ত বাটা ৮ চা চামচ
• কাজু কুচি ১ টেবিল চামচ
• লঙ্কা গুঁড়ো ১ চা চামচ
• হলুদ গুঁড়ো ১ চা চামচ
• বেসন ১ কাপ
• তেল ১ কাপ

পদ্ধতি

কাঁকরোল হাফ করে ভেতরের দানাগুলি বার করে নিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। বাটিতে গ্রেট করা পনির, কাজু কুচানো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি নারকেল বাটা, পোস্ত বাটা, কিশমিশ ভালো করে মেশাতে হবে। কাঁকরোল এর মধ্যে পুর ভরতে হবে। বাটিতে নুন , হলুদ , লঙ্কা গুঁড়ো , বেসন পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গুলতে হবে। কাঁকরোল গুলি মিশ্রণে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিতে হবে।

About Post Author