সময় কলকাতা ডেস্কঃ ইউরোপের নর্থ চ্যানেল জয় করে ঘরে ফিরলেন বিশেষভাবে সক্ষম সালকিয়ার রিমো সাহা। এই অভিযানে রিমোর সঙ্গে ছিলেন আরও ছ’জন৷ স্বপ্নকে বাস্তবায়িত করতে সব বাধাই যে তুচ্ছ, তা আরও একবার প্রমাণ করে দিলেন বিশেষভাবে সক্ষম রিমো সাহা। ইংলিশ চ্যানেল ও ক্যাটলিনা চ্যানেলের পর এবার ইউরোপের নর্থ চ্যানেল জয় করলেন রিমো।
পুজোর আগেই হাওড়া ষ্টেশন চত্বর ঢাকের বাদ্যিতে মুখরিত হল।রাজ্যে ফিরলেন ইউরোপের নর্থ চ্যানেল জয়ী রিমো সাহা।বিশেষভাবে সক্ষম সালকিয়ার রিমো সাহার ট্রেন হাওড়ায় ঢুকতেই বিশ্বজয়ের আনন্দে মেতে ওঠে তাঁর আত্মীয় ও গুণগ্রাহীরা। আন্তর্জাতিক স্পোর্টস ডে-র হাওড়া থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন রিমো। এরপর মুম্বই থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তিনি৷ শারীরিক প্রতিবন্ধকতার বেড়াজালকে ছিন্ন করে ইতিমধ্যেই ২০১৮ সালে ইংলিশ চ্যানেল পার করেছেন তিনি। ২০১৯ সালে পার করেছেন ক্যাটলিনা চ্যানেল। ২০২০ সালে নর্থ চ্যানেলের জন্য চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছিলেন রিমো। কিন্তু বাধ সাধে কোভিড।

এদিন স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী হাওড়া ষ্টেশনে উপস্থিত হন রিমোকে অভিনন্দন জানাতে। ইউরোপের নর্থ চ্যানেল জয় সহ এতগুলি সাফল্য তাঁর ঝুলিতে থাকলেও রিমো সাহা ভবিষৎ নিয়ে খুবই চিন্তিত। রিমো সাহার সব সাফল্যের নেপথ্য কারিগর বিধায়ক গৌতম সাহা। তাঁর দাবি মুখ্যমন্ত্রীর আশির্বাদেই রিমো সাহাকে তিনি ইউরোপ পাঠাতে পেরেছিলেন। এখন রিমো সাহার স্বপ্ন আবার ইংলিশ চ্যানেল জয়।সেই লক্ষ্যেই চলছে তাঁর লড়াই।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!