সময় কলকাতা ডেস্কঃ মিনাখাঁ বোমা বিস্ফোরণ কাণ্ডের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মূল অভিযুক্ত আবুল হোসেন গাইনকে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার অর্থাৎ আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। সূত্রের খবর,তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছে মিনাখাঁ থানার পুলিশ।

উল্লেখ্য,বুধবার সন্ধে ছটা নাগাদ বসিরহাটের মিনাখাঁ থানার চাপালি গ্রাম পঞ্চায়েতের বকচোরা গ্রামের তৃণমূল নেতা আবুল হোসেন গায়েনের বাড়িতে গিয়েছিলেন তাঁর আট বছরের ভাগ্নি ঝুমা খাতুন। এরপরই মামা বাড়ির বিচুলির মধ্যে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণের জেরে মাটিতে লুটিয়ে পড়ে ওই শিশু কন্য। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় মিনাখাঁ থানায়। ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মিনাখাঁ থানার পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মণ্ডল। এরপর গুরুতর জখম অবস্থায় ওই নাবালিকাকে নিয়ে যাওয়া হয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরাই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত নেমে তৃণমূল নেতা আবুল হোসেন গাইনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ। তবে ঠিক কী কারণে তৃণমূল নেতার বাড়িতে বিচালির মধ্যে বোমা মজুত করা হয়েছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক চক্রান্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!