Home » মিনাখাঁর বোমা বিস্ফোরণ স্থল ঘুরে দেখলেন রাজ্য ফরেন্সিকের একদল প্রতিনিধি

মিনাখাঁর বোমা বিস্ফোরণ স্থল ঘুরে দেখলেন রাজ্য ফরেন্সিকের একদল প্রতিনিধি

সময় কলকাতা ডেস্ক: বসিরহাটের মিনাখাঁ থানার বকচরা গ্রামে বোমা বিস্ফোরণ স্থল ঘুরে দেখলেন রাজ্য ফরেন্সিকের এক প্রতিনিধি দল। বিস্ফোরণের পর সিল করে দেওয়া বাড়িটির তালা খুলে ভেতরে ঢোকেন তারা।দ্বিতলের যে জায়গায় বোমা বিস্ফোরণ হয় সেই স্থান পরিদর্শন করেন।কয়েক দিন আগে মিনাখাঁয় তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে আট বছরের এক শিশুর মৃত্যু হয়।তারপরই প্রবল সমালোচনার ঝড় ওঠে।এই দিন ফরেন্সিক দল বাড়ি ও ঘটনাস্থলের ছবি তোলে ও নমুনা সংগ্রহ করেন। বিস্ফোরণের কারণ কি? কি ধরনের বারুদ মজুত করা হয়েছিল এমন নানান বিষয়ের উত্তর পেতেই তদন্ত কারী সংস্থা ফরেন্সিক দলের সাহয্যে নিচ্ছে।ইতিমধ্যে পুলিস মূল অভিযুক্ত আবুল হোসেন গাইন ও তার ভাই আবুল সাত্তার গাইনকে গ্রেফতার করেছে।বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

উল্লেখ্য,বুধবার সন্ধে ছটা নাগাদ বসিরহাটের মিনাখাঁ থানার চাপালি গ্রাম পঞ্চায়েতের বকচোরা গ্রামের তৃণমূল নেতা আবুল হোসেন গায়েনের বাড়িতে গিয়েছিলেন তাঁর আট বছরের ভাগ্নি ঝুমা খাতুন। এরপরই মামা বাড়ির বিচুলির মধ্যে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণের জেরে মাটিতে লুটিয়ে পড়ে ওই শিশু কন্য। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় মিনাখাঁ থানায়। ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মিনাখাঁ থানার পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মণ্ডল। এরপর গুরুতর জখম অবস্থায় ওই নাবালিকাকে নিয়ে যাওয়া হয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরাই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তবে ঠিক কী কারণে তৃণমূল নেতার বাড়িতে বিচালির মধ্যে বোমা মজুত করা হয়েছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক চক্রান্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

About Post Author