সময় কলকাতা ডেস্কঃ ‘সার্কাস’ ছবিতে ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর সিংহ ও রোহিত শেট্টি। ছবির অফিসিয়াল ট্রেলার কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল। এবার প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার। যেখানে রণবীর সিংহ থেকে শুরু করে পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ থেকে সঞ্জয় মিশ্রাদের দেখা গিয়েছে কমিক চরিত্রে। আগামী ২৩ ডিসেম্বরই মুক্তি পাচ্ছে রোহিত শেট্টি পরিচালিত রণবীর সিংয়ের ছবি ‘সার্কাস’। শুক্রবার নেট দুনিয়ায় ‘সার্কাস’ ছবির মোশন পোস্টার শেয়ার করেন অভিনেতা রণবীর সিংহ নিজেই।

আপাতত মুক্তির অপেক্ষায় রণবীর সিংহের ‘জয়েশভাই জোরদার’। রোহিত শেট্টির নতুন ছবির নিয়ে নতুন কি খবর প্রকাশ্যে আসে সেদিকেই নজর রয়েছে সিনেপ্রেমীদের। কন্যাভ্রুণ হত্যার মতো বিষয় তুলে ধরা হবে এই ছবিতে। এই ছবির অপেক্ষার মাঝেই কিছুদিন আগে নতুন ছবির পোস্টারে উচ্ছ্বসিত অনুরাগীরা। গত বছরই ‘সার্কাস’-এর শ্যুটিং শেষ করেছেন পরিচালক রোহিত শেট্টি। তবে ছবির মুক্তি নিয়ে বারবার শোনা গিয়েছে জল্পনা।

‘সার্কাস’ ছবিতে রোহিত শেট্টির সঙ্গে ফের হাত মেলাতে চলেছেন অভিনেতা। এর আগে তাঁরা একসঙ্গে ‘সিম্বা’ ছবিতে কাজ করেছিলেন যা বক্স অফিস কাঁপিয়েছিল। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে ‘গালি বয়’ অভিনেতাকে। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ও পূজা হেগড়েকে।


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত