Home » প্রকাশ্যে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে শুভশ্রীর লুক 

প্রকাশ্যে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে শুভশ্রীর লুক 

সময় কলকাতা ডেস্কঃ শীঘ্রই মুক্তি পেতে চলেছে এবার ইনস্টাগ্রামে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজের লুক শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাথার চুল সব সাদা, চোখে চশমা, চামড়া কুঁচকে গিয়েছে। একেবারে বিধবা বৃদ্ধার বেশে শুভশ্রী। অভিনেত্রীর এই লুক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এমনকীল টলিউডের অন্যান্য তারকারাও অভিনেত্রীর এই রূপ দেখে চমকে গিয়েছেন। অনেকেই বলছেন, আরও একটা মাস্টারপিস আসতে চলেছে। হইচই-তে ওয়েব সিরিজে এই প্রথমবার অভিনয় করলেন শুভশ্রী। ওয়েব সিরিজটির পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য।

৫ বছর পূর্ণ করে ৬-এ পা দিয়েছে হইচই-এর ওয়েব প্ল্যাটফর্ম। সেই উপলক্ষে তাঁরা ২৫টি নতুন সিরিজ, সিনেমার অ্যানাউন্সমেন্ট করেছেন। সিরিজ, সিনেমার পোস্টারও রিলিজ করা হয়েছে। এবার সেই তালিকায় ব্যোমকেশ, ফেলুদা, একেনবাবুর পাশাপাশি জায়গা করে নিয়েছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’। জুলাই মাসেই কলকাতা ও বাংলাদেশে এই সিরিজের শুটিং শুরু হয়েছিল।

কল্লোল লাহিড়ীর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাসই সিরিজ হিসেবে নিয়ে আসছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। জানা গিয়েছে, পর্দায় ইন্দুবালার ১৬ থেকে ৭৫ বছর বয়স দেখানো হবে। ১৬ বছরের ইন্দু হবেন পারিজাত চৌধুরী। আর ২৫ থেকে ৭৫ পর্যন্ত বয়সে দেখা যাবে শুভশ্রীকে। এই সিরিজে অভিনেত্রী দুই সন্তানের বিধবা মা। পূর্ববঙ্গের মেয়ে পরে পশ্চিমবঙ্গের বাসিন্দা হবেন। সংসার, সন্তানপালনের জন্যই ভাতের হোটেল খুলবেন ইন্দুবালা। তার জীবনের গল্পকেই তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে।

দীর্ঘ বিরতির পর এসভিএফ এর সঙ্গে এটাই হতে চলেছে শুভশ্রীর প্রথম কাজ। ইন্দুবালার চরিত্রে শুভশ্রীকে দেখার জন্য খুবই উৎসাহিত দর্শকরা। ছবিতে শুভশ্রীকে দেখা যাবে আসমা খানের ভূমিকায়। তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিতে অভিনয় করবেন সোহমও। এছাড়া অনসূয়া মজুমদারকে শুভশ্রীর শাশুড়ির চরিত্রে দেখা যাবে।

About Post Author