সময় কলকাতা ডেস্কঃ করোনা রুখতে আরও কড়া নিয়ম জারি করছে কেন্দ্র সরকার। চিন সহ ৬ দেশের জন্য জারি হচ্ছে নিয়ম।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, গত ২দিনে বিদেশ থেকে ভারতে আসা ৩৯ জন পর্যটকের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। চিন ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইল্যান্ড এবং সিঙ্গাপুরে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের করোনার পরীক্ষা করিয়ে তবেই ঢোকার অনুমতি দেওয়া হবে। কোভিড টেস্টের রিপোর্ট যদি নেগেটিভ হয়, তাহলেই মিলবে প্রবেশের অনুমতি।
উল্লেখ্য, বেশ কয়েকদিনে বিদেশ ফেরত একাধিক যাত্রীর মধ্যে করোনার হদিশ মিলেছে। চিন ফেরত মা ও মেয়ের শরীরে পাওয়া যায় ভাইরাল স্ট্রেন। যদিও তা ওমিক্রন কিনা, সেটা জিনোম সিকুয়েন্সিংয়ের পরেই বোঝা যাবে। আপাতত ভারতে আসা যাত্রীদের উপর জারি হতে চলেছে কড়া কোভিড বিধি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানিয়েছেন, এখনও পর্যন্ত ৬ হাজার বিমানযাত্রীর করোনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৩৯ জন কোভিড পজিটিভ। বিমানবন্দরগুলিতে কোভিড টেস্টের কড়া নিয়ম জারি করা হয়েছে।

মঙ্গলবার থেকেই সব রাজ্যের সমস্ত হাসপাতালগুলিকে মক ড্রিল শুরু করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। জানানো হয়েছে, গত দু’বছর ধরে কোভিডের ঢেউ আছড়ে পড়ার সময়ে যে সমস্ত পদক্ষেপ করেছে হাসপাতালগুলি, সেগুলিই নতুন করে শুরু করতে হবে আবার। ইতিমধ্যেই রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, কৃত্রিম অক্সিজেনের জোগান নিশ্চিত করার।


More Stories
মহারাষ্ট্র : নজির গড়ে জয়ের পথে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি
ফিরেছে আতঙ্ক, করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১-এর অস্তিত্ব মিললো ৮টি নমুনায়
মাথাচাড়া দিচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১, ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা