Home » কেমন থাকবে আজকের আবহাওয়া  

কেমন থাকবে আজকের আবহাওয়া  

সময় কলকাতা ডেস্ক, ২৮ জানুয়ারিঃ তবে কি এবছরের মত বিদায় নিল শীত? শীতের দাপট তেমন নেই। জানুয়ারির শেষ সপ্তাহে উধাও শীত। তাপমাত্রা বেড়েছে অনেকটাই। শুক্রবারের থেকে শনিবার আরও বাড়ল তাপমাত্রা। আগামী চার-পাঁচ দিন একই রকম থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা। এরই মধ্যে ৩ জেলায় রয়েছে হাল্কা বৃষ্টির পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেড়ে গিয়েছে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে আকাশ। আগামী চার পাঁচ দিন আবহাওয়া থাকতে চলেছে শুষ্ক। কলকাতার বর্তমান তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস বলছে,আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ। এদিকে, রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে বাড়ছে তাপমাত্রা। তবে, দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় সামান্য ওঠানামা করতে পারে পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের আমেজ ফিরবে বলেই।

পূর্বাভাস বলছে, সপ্তাহের শেষের দিকে দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তুরে হাওয়ার দাপট কমতে শুরু করেছে সেখানে। দার্জিলিং ও কালিম্পংয়ে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব কটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

About Post Author