Home » ছুটির দিনে সন্ধ্যার আড্ডা জমিয়ে তুলুন চিকেন কাবাবের সঙ্গে

ছুটির দিনে সন্ধ্যার আড্ডা জমিয়ে তুলুন চিকেন কাবাবের সঙ্গে

সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারিঃ  সপ্তাহান্তে পরিবারের সদস্যদের চমক দিতে বা ঘরোয়া পার্টির আয়োজনে বানিয়ে ফেলুন পেরি পেরি চিকেন কাবাব। চিকেনের নাম শুনলে কমবেশি আমাদের সবারই জিভে জল আসে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ

বোনলেস মুরগির মাংস-৫০০ গ্রাম
টক দই-আধ কাপ
গোলমরিচ গুঁড়ো-১ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো-১ টেবিল চামচ
কবাব মশলা-১ টেবিল চামচ
কাঁচালঙ্কা বাটা-১ টেবিল চামচ
গরম মশলা গুঁড়ো-১ চা চামচ
আদা-রসুন বাটা-২ টেবিল চামচ


ধনেপাতা কুচি-৩ টেবিল চামচ
ছাতু- ২ থেকে ৩ টেবিল চামচ
কাবাব মশলা-২ টেবিল চামচ
সর্ষের তেল-২ টেবিল টামচ
নুন-পরিমাণ মত
শিক বা কাঠি-৫টি
কয়লা-১ টুকরো


প্রণালী
প্রথমেই মুরগির মাংসের টুকরোগুলি ভাল করে ধুয়ে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিন। একটি পাত্রে সেই মিশ্রণটি নিয়ে তাতে টক দই, ছাতু, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাবাব মশলা, আদা-রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন, সর্ষের তেল দিয়ে ভাল করে মাখিয়ে রাখুন। এবার পাত্রটি ঢাকা দিয়ে ২-৩ ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন।

এরপর একটি ছোট পাত্রে গরম কয়লাটি রাখুন। সেই পাত্রটি মূল মিশ্রণের মধ্যে রেখে কয়লার উপর ঘি ঢেলে পাত্রের মুখটি ভাল করে ঢেকে দিন। যাতে ঘি ও পোড়া গন্ধ দুই-ই মাংসের মিশ্রণে মিশে যাবে। এবার একটি শিক বা কাঠিতে তেল মাখিয়ে মাংসের মিশ্রণটি খানিকটা করে নিয়ে শিকের গায়ে কাবাবের মতো গেঁথে নিয়ে কাবাবগুলি সেঁকে নিন। পুঁদিনার চাটনি বা মেয়োনিজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন পেরি পেরি চিকেন কবাব।

About Post Author