সময় কলকাতা ডেস্ক,২৪ ফেব্রুয়ারিঃ রাজ্যে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। এই সময়ে ত্বকের বিশেষ যত্ন প্রয়োজন হয়। কেননা এই সময় ত্বকের জেল্লা চলে যেতে পারে। এমনকি মুখে দেখা দিতে পারে দাগ ছোপও। বিশেষজ্ঞরা বলছেন,এখনকার দিনে মুখে দাগ ছোপ দেখা দেওয়াটা খুব বড় বিষয় নয়। যদিও বাজার চলতি কিছু ক্রিম দাগ তুলে দিতে পারে কথাটা সত্যি। কিন্তু দাগ তুলে দেওয়ার পাশাপাশি এই ক্রিমে থাকতে পারে বিভিন্ন রাসায়নিক। সেই রাসায়নিক ত্বকের দীর্ঘমেয়াদী ক্ষতিও করতে পারে। তবে এখন আর চিন্তা করার প্রয়োজন নেই। কেননা আমাদের সবারই হাতের কাছেই রয়েছে কাঁচা দুধ। এই কাঁচা দুধ ত্বকের দাগছোপ তোলার পাশাপাশি বাড়িয়ে দিতে পারে আপনার জেল্লাও।

কাঁচা দুধের ম্যাসাজ
সবার প্রথমে একটি পাত্রে কাঁচা দুধ রাখুন। এরপর আলতো হাতে মুখে মেখে নিন। মুখে ১০-১৫ মিনি্ট রাখুন। এরপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। এই অবস্থায় হালকা করে মুখে ম্যাসাজ করতে পারেন। কারণ এভাবে ম্যাসাজ করলে মুখ হাইড্রেট থাকে। ফেরে জেল্লা।

শসার সঙ্গে দুধ
একটি শসার রস করে সেটিকে দুধের সাথে মিশিয়ে মুখে মাখুন। কিছুক্ষন রাখার পর ধুয়ে নিন। এই মিশ্রন মুখে মাখলে ত্বকের মধ্যে থাকা নোংরা বেরিয়ে যায়।

পেঁপে ও কাঁচা দুধ
একটি আধ পাকা পেঁপে জোগাড় করে তার কয়েকটি টুকরো নিন। এর সাথে নিয়ে নিন পরিমাণ মতন দুধ। এবার এই দুটিকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়ে মিশ্রণটি মুখ ও গলায় মাখুন। মিশ্রণটি শুকিয়ে এলে ধুয়ে নিন। এক্ষেত্রে দুধের পাশাপাশি পেঁপের মধ্যে থাকা প্রয়োজনীয় ভিটামিন ত্বকের সমস্যা দূর করে। ফিরে আসে লাবণ্য।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!