Home » স্কিনের যত্নে ম্যাজিকের মত কাজ করবে করলা!

স্কিনের যত্নে ম্যাজিকের মত কাজ করবে করলা!

সময় কলকাতা ডেস্ক,২৭ মার্চঃ কাজের ফাঁকে প্রত্যেকেরই উচিত স্কিনের যত্ন নেওয়া। এক্ষেত্রে দারুণ কার্যকরী করলা। করলার তেতো স্বাদের জন্য কমবেশি আমরা সবাই করলা খেতে পছন্দ করিনা। কিন্তু শরীর সুস্থ রাখতে হোক বা ত্বকের যত্নে করলার ব্যাপক উপকারিতা রয়েছে। পাশাপাশি ডায়াবেটিস রোগীদের জন্য করলা খুব সাহায্যকারী একটি খাবার। আসুন জেনে নেওয়া যাক করলার কিছু স্বাস্থ্যগুণ-

আরও পড়ুন    উদ্বেগ! ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ

স্কিনের যত্নে
করলায় থাকা ভিটামিন ও মিনারেল স্কিন ভালো রাখে। এছাড়া ব্রণ সারাতে ম্যাজিকের মত কাজ করে করলা। সবজি হিসেবে, জুস করে,স্ন্যাকস হিসেবে যেকোন ভাবেই আপনি করলা খেতে পারেন।

ওজন কমাতে সাহায্য করে
করলার একটি লো ক্যালোরি সম্পন্ন খাবার। ওজন কমানোয় যাদুকরী ভূমিকা পালন করে করলা। দিনদিন যাদের ওজন বেড়ে যাচ্ছে তারা শরীর সুস্থ রাখতে এবং ওজন কমাতে ভরসা রাখতে পারেন করলার উপর।

আরও পড়ুন   শরীরকে ডিটক্স করতে আজই ডায়েটে যোগ করুন এই খাবার

হজমে সহায়তা করে
করলা হল ফাইবার সমৃদ্ধ খাবার। যার কারণে খাবার হজম খুব ভালো হয় এবং পেটও পরিষ্কার থাকে। এছাড়াও করল অ্যাসিডিটির সমস্যাও কমায়।
ডায়াবেটিস রোগীদের জন্য
করলা ডায়াবেটিস রোগীদের জন্য যাদুর মত কাজ করে। করলার জুস সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
করলায় রয়েছে ভিটামিন সি। ফলে শরীর সুস্থ রাখতে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করলা সাহায্য করে।

About Post Author