সময় কলকাতা ডেস্ক,২৯ মার্চঃ মেটে ভর্তা, চিকেন ভর্তা,আলু ভর্তা, বেগুন ভর্তা তো অনেক খেয়েছেন। কিন্তু সবসময় একইরকম ভর্তা কার ভালো লাগে বলুন? তাই স্বাদ বদলাতে এবার বানিয়ে ফেলুন কুচো চিংড়ির ভর্তা। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই পদটি। রইল রেসিপির হদিশ-
আরও পড়ুন আজকের দিনের গুরুত্ব

উপকরণ
কুচো চিংড়ি-১ কাপ
পেঁয়াজ কুচি- আধ কাপ
রসুন কুচি-২ টেবিল চামচ
কাঁচা লঙ্কা-৫টি
শুকনো লঙ্কা-৪টি
লবণ-স্বাদ মতো
সর্ষের তেল-পরিমাণ মতো
টমেটো কুচি-আধ কাপ
ধনে পাতা-২ টেবিল চাম

আরও পড়ুন মুকুটহীন সম্রাট পলি উমরিগড়
প্রণালী
প্রথমেই চিংড়ির খোসাগুলি ভাল করে ছাড়িয়ে ধুয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে চিংড়ি মাছ ও বাকি উপকরণগুলি দিয়ে ভাজতে থাকুন। চিংড়িগুলি লাল লাল হয়ে এলে তেল ছেঁকে নিয়ে একটি অন্য পাত্রে তুলে ঠান্ডা করতে দিন।

এবার একটি শিল-নোড়া বা মিক্সিতে ভেজে রাখা চিংড়ি মাছগুলি মিহি করে বেটে নিন। চিংড়ি মাছের এই মিশ্রণটি শুকনো কড়াইয়ে অল্প তেল একটু নাড়াচাড়া করে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চিংড়ি মাছের ভর্তা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি