Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৭ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৯৭ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৭২১ – রাশিয়ার সম্রাট পিটার কাবির সুইডেন দখলের জন্যে দেশটির উপর হামলা শুরু করে ।
১৭৯৫ – ফ্রান্সে মিটারকে দৈর্ঘ্যের একক হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।
১৭৯৮ – তুরস্কের তৃতীয় সেলিম রাজসিংহাসনে অধিষ্ঠিত।
১৮১৮ – ব্রিটিশ সরকার ‘বিনা বিচারে আটক’ আইন কার্যকর করে।
১৯৩৭ – ইতালী আলবেনীয়া দখলের জন্যে হামলা শুরু করে।
১৯৪৮ – বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৮৯ – গ্যাব্রিয়েলা মিস্ত্রাল, ল্যাটিন আমেরিকার প্রসিদ্ধ কবি ও লেখক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯৭ – তুলসী লাহিড়ী, নাট্যকার, অভিনেতা, সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার এদিন জন্মান।
১৯১৫ – বাঙালি চলচ্চিত্র সাংবাদিক পঙ্কজ দত্তের জন্মদিন আজ।
১৯২০ – রবি শংকর, প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৫৯ – মন্মথনাথ ঘোষ, প্রখ্যাত জীবনীকার আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৪ – প্রখ্যাত বাঙালি অনুবাদক পবিত্র গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।
১৯৮৫ – কার্ল স্মিট, জার্মান দার্শনিক ও আইনজ্ঞ এদিন প্রয়াত হন।
২০০৪ – ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, গুরু ও ওডিশি নৃত্যশৈলীর উদ্গাতা কেলুচরণ মহাপাত্রের প্রয়াণ দিবস আজ।
২০২১ – স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী এদিন প্রয়াত হন।

About Post Author