সময় কলকাতা ডেস্ক,২৩ এপ্রিল: বেসন খুব ভালো ক্লিনজারের কাজ করে। বেসন ত্বকের পি এইচ লেভেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতেও বেসন বেশ সক্ষম। বেসন ত্বকের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। এমনকী গরমে ত্বকে ট্যান পড়তে দেয় না। বিভিন্ন উপাদানের সঙ্গে বেসন মিশিয়ে বিভিন্ন ধরনের ফেসপ্যাক তৈরি করেও ত্বকের অনেক সমস্যা দূর করা যায়। যেমন-


২. বেসনের সঙ্গে একটি কলা ভালো করে চটকে নিন। তার সঙ্গে বেশ কয়েক চামচ চিনি নিয়ে নিন। এরপর মিশ্রণটি আপনার ত্বকে লাগিয়ে আধঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। মুখের জেল্লা ফিরিয়ে আনতে পারে এই প্যাকটি।তাই সপ্তাহে কমপক্ষে দু-তিন দিন এই প্যাকটি ব্যবহার করুন।

৩. কাঁচা দুধের সঙ্গে বেসন খুব ভালো করে মিশিয়ে মুখে, গলায়, পিঠে ও হাতে খুব ভালো করে লাগিয়ে আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলতে পারেন। এতে দ্রুত ত্বকের জেল্লা ফিরে আসে। এমনকী ত্বকের বলিরেখার হাত থেকে বাঁচাতে সাহায্য করে। সপ্তাহে অন্ততপক্ষে তিন দিন স্নানের আগে এই ফেসপ্যাক ব্যবহার করুন।

৪. সপ্তাহে অন্তত দুদিন বেসনের সঙ্গে কফি পাউডার এবং চালের গুঁড়ো পরিমাণ মতন জল অথবা কাঁচা দুধ ব্যবহার করে একটি ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। এই ফেসপ্যাকটি অসাধারণ একটি স্ক্রাবারের কাজ করে। যাদের ত্বক অনেক বেশি খারাপ হয়ে গেছে, তারা সপ্তাহে অন্তত দু থেকে তিন বার এই প্যাকটি ব্যবহার করতে পারেন।

৫. বেসনের সঙ্গে কাঁচা দুধের পরিবর্তে ব্যবহার করতে পারেন টকদই। যাদের অতিরিক্ত সান ট্যান আছে তাদের জন্য কিন্তু এই ফেসপ্যাকটি ভালো। পিঠে, গলায়, মুখে ভালো করে ঘষে ঘষে বেশ খানিকক্ষণ লাগিয়ে রেখে দিন। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন, দেখবেন আপনার ট্যান উধাও হয়ে গিয়েছে।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!