Home » জামাইষষ্ঠীতে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

জামাইষষ্ঠীতে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক, ২৫ মে: জামাইষষ্ঠীতে কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। ঝড়-বৃষ্টির মধ্যেও কলকাতা সহ জেলায় জেলায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরেই তীব্র দাবদাহের কারণে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছিল ভ্যাপসা গরমও। যদিও গত সপ্তাহ থেকেই স্বস্তির বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা। তাপপ্রবাহের সম্ভাবনা আর নেই বললেই চলে। বৃহস্পতিবার থেকে দেশের প্রতিটি রাজ্যেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। উত্তর ভারতের একাধিক রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় আগামী দুই থেকে তিনদিনের মধ্যে প্রবল বৃষ্টিপাত শুরু হবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশকিছু জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ রোদ ঝলমলে। যদিও অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪। ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬২ থেকে ৮৫ শতাংশ।

আরও পড়ুন   খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে কার্তিক-কিয়ারার রোমান্সে ভরপুর ছবি ‘সত্যপ্রেম কি কথা’!

পূর্বাভাস বলছে, বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,মুর্শিদাবাদ, নদিয়ায়। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। এদিকে,বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে। উত্তরবঙ্গে ২৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। এদিন সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতারও বেশকিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৯ তারিখ থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

About Post Author