সময় কলকাতা ডেস্কঃ আজ ১৬ জুন ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৬৭ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৭৫৬ – নবাব সিরাজউদ্দৌলার কাশিম বাজার কুঠি দখল করে।
১৭৭৯ – দুর্নীতির অভিযোগে ঘানার প্রাক্তন সামরিক শাসক জেনারেল অচিয়ামকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।
১৭৭৯ – স্পেন ফ্রান্সের সঙ্গে মিলিত হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮১৯ – পশ্চিম ভারতের কচ্ছ জনপদে সপ্তাহব্যাপী ভূমিকম্প প্রবাহ শুরু হয়। প্রায় সাতবার ভূমিকম্পে সিন্দ্রিনগরসহ বহু স্থান সমুদ্রগর্ভে তলিয়ে যায়।
১৮৯৪ – ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়।
১৯৭২ – নিউ ইয়র্কে জাজ সংগীতের জাদুঘর প্রথম দর্শকদের জন্য খুলে দেওয়া হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭২৩ – অ্যাডাম স্মিথ, স্কটিশ দার্শনিক এবং অর্থনীতিবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯০ – স্ট্যান লরেল, ইংরেজ কৌতুকাভিনেতা, চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক এদিন জন্মান।
১৯০৭ – জ্যাক অ্যালবার্টসন, আমেরিকান অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২০ – হেমন্ত মুখোপাধ্যায়, বাংলার খ্যাতিমান কণ্ঠসঙ্গীত শিল্পী,সুরকার, সঙ্গীত পরিচালক ও প্রযোজকের জন্মদিন আজ।
১৯৫০ – মিঠুন চক্রবর্তী, ভারতের চলচ্চিত্র জগতে খ্যাতিমান বাঙালি অভিনেতা, সমাজ সংগঠক ও উদ্যোক্তা এদিন জন্মান।
আরও পড়ুন পাঞ্জাবের মোহালিতে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা পার্কিং লট
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৬১ – হরিশচন্দ্র মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সমাজসেবক আজকের দিনে প্রয়াত হন।
১৮৭৮ – ক্রফোর্ড উইলিয়ামসন লং, মার্কিন শল্যচিকিৎসক ও ওষুধবিজ্ঞানী এদিন প্রয়াত হন।
১৯২৫ – দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, বাঙালি আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ-এর প্রয়াণ দিবস আজ।
১৯৪৪ – আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় একজন প্রখ্যাত বাঙালি রসায়ন বিজ্ঞানী এদিন প্রয়াত হন।
২০১৫ – চার্লস কোরিয়া, ভারতীয় স্থপতি ও নগর পরিকল্পনাবিদ আজকের দিনে প্রয়াত হন।
২০২১ – ভারতীয় বাঙালি মঞ্চাভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তর প্রয়াণ দিবস আজ।


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা