সময় কলকাতা ডেস্ক,২৮ জুনঃ বাঙালির রান্নাঘরে থাকে নতুন নতুন রেসিপি, নতুন নতুন খাবার। বৃষ্টি ভেজা সন্ধ্যায় চায়ের সঙ্গে একটু মুখরোচক কিছু না হলে যেন আড্ডা জমতেই চায় না। কিন্তু সন্ধ্যার টিফিনে সবসময় চিকেনের একই রকম পদ খেতে কারোরই ভালো লাগে না। সন্ধ্যার টিফিনে একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন স্লাইস বাটার চিকেন রোল। পরিবারের খুদে সদস্যরা একেবারে জমিয়ে খাবে স্লাইস বাটার চিকেন রোল। স্লাইস বাটার চিকেন রোল বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
মাংস-২৫০ গ্রাম,
রুটি- ৫টি
আদা ও রসুন বাটা-দুই চা চামচ,
জিরা গুঁড়ো- এক চা চামচ,
পিঁয়াজ-মিহি কুচি,
টক দই-আধ কাপ,
ধনেপাতা কুচি-চারটি,
কাবাব মশলা-এক চা চামচ,
আরও পড়ুন স্বাদ বদলাতে চিকেন নয়, বানিয়ে ফেলুন মটন রেজালা

গোলমরিচ গুঁড়ো- আধা চা চামচ,
মাখন-এক টেবিল চামচ,
তে-তিন টেবিল চামচ,
শসা কিউব করে কাটা-১টি,
টমেটো কিউব করে কাটা-১টি,
গাজর কিউব করে কাটা- ১টি,
লবণ-স্বাদমতো

পদ্ধতি
প্রথমেই মাংস ধুয়ে পাতলা করে স্লাইস করে নিন। এরপর একটি পাত্রে স্লাইস করা মাংস টক দই, কাবাব মশলা, জিরা, গোলমরিচ গুঁড়ো , আদা রসুন, লবণ মেখে দশ মিনিট ম্যারিনেট করে রাখুন। এবার প্যান বসিয়ে তেল দিন। তেল গরম হলে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এপিঠ ওপিঠ দশ মিনিট ভাজা ভাজা করে রান্না করে শসা-টমেটো, পিঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে আবার ভালো করে নেড়ে নামিয়ে রাখুন। এবার রুটির মধ্যে মাখন মেখে ভাজা মাংসের পুর ভরে গোল গোল রোল বানিয়ে সুন্দর করে পরিবেশন করুন স্লাইস বাটার চিকেন রোল।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি