Home » চুলের জেল্লা ফেরাতে নিয়মিত খান সস্তার এই খাবার

চুলের জেল্লা ফেরাতে নিয়মিত খান সস্তার এই খাবার

সময় কলকাতা ডেস্ক,১৮ জুলাইঃ সপ্তাহভর কাজের চাপ হোক কিংবা দৈনন্দিন ব্যাস্ততা,চুলের যত্ন সবসময় নেওয়া হয়না। যার কারণে চুলের জেল্লা নষ্ট হতে থাকে। সারাদিন রোদে,ধুলোয় ঘুরে যেমন ত্বকের যত্ন নেওয়া দরকার ঠিক তেমনই দরকার চুলের যত্নের। নাইলে এই সময় একেবারে চুলের জেল্লা নষ্ট হয়ে যায়। তখন চুলের জেল্লা ফেরাতে আমাদের একমাত্র ভরসার জায়গা পার্লার। তবে এবার থেকে তা না করে আপনি চুলের জেল্লা ফেরাতে প্রতিদিন নিয়ম করে চুলের যত্ন নেওয়া অভ্যাস করুন। এক্ষেত্রে আপনি চুলের জেল্লা ফেরাতে সস্তার ঘরোয়া কিছু খাবারে ভরসা রাখতে পারেন। বাড়িতে বসেই চুলের জেল্লা ফেরাতে আপনার জন্য রইল কিছু টিপস-

সয়া প্রোটিন পাউডার

চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সয়া প্রোটিন পাউডার। এটি খুব সহজেই শরীরে প্রোটিনের ঘাটতি মেটায়। এতে ক্যালোরির পরিমাণও অনেক কম। তাই এটি খেলে যে আপনার ওজনও বেশি বাড়বে না, সেই কথা হলফ করে বলা যায়।

রাজমা
চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন। আপনার ডায়েট প্রোটিনের ভরপুর যোগান দিতে পারে,এমন খাবার খান। এক্ষেত্রে রাজমার ডাল স্ক্যাল্পের হেয়ার ফলিকলে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতিও মেটায়। একটি বড় বাটি ভর্তি করে রাজমা বা ডাল খেতে পারেন। এতে আপনি ৯-১০ গ্রাম প্রোটিন পাবেন। ১৫০ গ্রাম ক্যালোরি থাকবে। সবচেয়ে ভালো দিকটি হল,কোনও তেল ব্যবহার না করেই এটি রান্না করতে পারবেন।

আরও পড়ুন   ত্বকের আদ্রতা বজায় রাখতে ভরসা রাখুন সামান্য কিছু উপকরণে

ডিম

চুলের জন্যে উপকারী বায়োটিনের অন্যতম উৎস হল ডিম। তাই ঘন ও জেল্লাদার চুল পেতে দিনে অন্তত একটি ডিম আপনি খেতেই পারেন। চুলের বৃদ্ধি হবে চোখে পড়ার মতো। এক্ষেত্রে আপনি মাঝারি মাপের একটি ডিম প্রতিদিন খেতে পারেন। একটি ডিমে ৬ গ্রাম প্রোটিন থাকে। ৬৬ ক্যালোরির ঘাটতি মেটে।

বিনস

বিনস চুলের জন্য খুবই উপকারী। তাই চুলের জেল্লা ফেরাতে আপনি রোজ খাবারের পাতে বিনস রাখতে পারেন। এই পরিমাণে বিনস খেলে ৯.৫ গ্রাম প্রোটিনের ঘাটতি পূরণ হবে। পাবেন ১৩৬ ক্যালোরিও। তবে এটি রান্না করার সময়ে চিনি বা তেল যোগ করবেন না। তাহলে উপকারের থেকে ক্ষতির আশঙ্কাই থাকবে বেশি।

About Post Author