সময় কলকাতা ডেস্ক, ১৯ জুলাই: গরমকালে চুল ভালো রাখতে হলে নিয়মিত চুলের যত্ন নেওয়া প্রয়োজন। এর জন্য নিয়মিত শ্যাম্পু তো করতেই হবে। স্ক্যাল্প পরিষ্কার রাখলেই আপনার চুলও ভালো রাখা সম্ভব। আবার চুলে নিয়মিত তেল মাখতে হবে। সেইসঙ্গে আপনাকে ডায়েটের দিকেও নজর দিতে হবে। ডায়েটে নজর দিতে পারলে আপনার চুলের সমস্যা আরও কমে যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যে, ডায়েটে কোন কোন খাবার রাখলে তা আপনার চুলের জন্য আরও ভালো হতে পারে। গরমকালে চুল ভালো রাখতে আমলকী দারুণ কাজ করে। চুলের যত্নে আমলকীর গুনাগুন আমাদের সবারই জানা। এক নজরে দেখে নিন চুল ভালো রাখতে আর কি কি খাবেন-

আমলকী
আমলকি চুলের জন্য খুবই ভালো। আমলকির হেয়ারপ্যাকও যেমন ব্যবহার করতে পারেন। আবার তেমনই আমলকির রসও চুলের জন্য ভালো। তবে আপনি যদি সরাসরি চুলে আমলকি না লাগিয়ে আপনার ডায়েটে রাখতে পারেন, তা চুলের জন্য ভালো হতে পারে। আমলকি অ্যান্টি অক্সিড্যান্ট সমৃদ্ধ। চুলে অসময়ে পাক ধরে যাওয়া রোধ করে। চুল ভালো রাখার জন্য আপনি সকালে আমলকি এবং অ্যালোভেরা খেতে পারেন।

তিল ও জিরে
তিল ও জিরে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। একইসঙ্গে আপনার চুল ভালো রাখতেও বেশ উপকারী ভূমিকা পালন করে। তিল ও জিরের বীজে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম থাকে। এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ। যা আপনার চুল ভালো রাখতে সাহায্য করবে। আপনার শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

আরও পড়ুন ত্বকের নমনীয়তা বজায় রাখতে রোজ পেঁপে খান
ত্রিফলা
ত্রিফলা আমাদের স্বাস্থ্যের জন্যেও খুব ভালো। প্রতিদিন ত্রিফলা খাওয়ার অভ্যাস করলে স্বাস্থ্যের অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে ত্রিফলা। চুলে তাড়াতাড়ি পাক ধরে যাওয়াও রোধ করে। বাজারে ত্রিফলা চূর্ণও পাওয়া যায়। সেটি জলে ভিজিয়ে রেখে পান করুন। আপনি মধু মিশিয়েও এটি পান করতে পারেন। এতে উপকার পাবেন।।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে