Home » রোদে পোড়া ত্বকের দাগছোপ দূর করবে বেসন

রোদে পোড়া ত্বকের দাগছোপ দূর করবে বেসন

সময় কলকাতা ডেস্ক, ১৫ আগস্ট: মাত্রারিক্ত দূষণ, অনিয়মিত খাওয়া দাওয়ার প্রবণতা শধুই যে শরীরের ওপর প্রভাব ফেলে,তা কিন্তু একেবারেই নয়। ত্বকের ওপরেও এর দারুণ প্রভাব পড়ে। এই গরমে কাজের প্রয়োজনে কমবেশি সবাকেই বাইরে যেতে হয়। সেই কারণে ব্ল্যাকহেডস, দাগছোপ এবং ব্রণের সমস্যা দেখা দেয়। ব্রণ, দাগছোপ এসব থাকার ফলে ত্বককে আরও বিধ্বস্ত দেখায়। যাদের তৈলাক্ত ত্বক,গরমে তাঁদের ত্বকে দাগছোপ দেখা দিতে থাকে। যার কারণে ত্বকের জেল্লা নষ্ট হতে থাকে। এক্ষেত্রে আপনি বেসন ব্যবহার করতে পারেন। এইসব সমস্যার থেকে বাঁচতে বেসন ছাড়াও শশা টমেটো দারুণ কাজ করে। গরমকালে অতিরিক্ত ঘাম হবার জন্য শরীরে জলের ঘাটতি থাকে। এই জলের ঘাটতি পূরণে শসা ছাড়াও আর কি কি খাবেন দেখে নিন-


শসা
প্রথমে একটি শসা ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে সেটি দুধে মিশিয়ে নিন।এরপর রোদের তাপে যেখানে যেখানে শরীরে ট্যান পড়েছে বা কালো ছোপ রয়েছে সেখানে এই প্যাকটি লাগিয়ে নিন।১৫ থেকে ২০ মিনিট এটি রেখে দিন।সপ্তাহে ২ বার এটি করলেই ট্যান দূর হবে।
টমাটো
প্রথমে একটি টমাটো পেস্ট করে সেটি মুখে লাগাতে হবে।অন্তত ১৫ মিনিট এই টমাটো মুখে লাগিয়ে রাখতে হবে।এরপর তা জলে ধুয়ে ফেলতে হবে।সপ্তাহে অন্তত ২ বার এই প্যাক লাগালে দারুণ ফল পাওয়া যাবে।

আরও পড়ুন   যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ধর্ণায় তৃণমূল! মমতার নির্দেশে কর্মসূচির প্রস্তুতি শুরু করল ছাত্র সংগঠন

হলুদ ও লেবুর রস
হলুদ আ্যন্টিঅক্সিডেন্ট ও আ্যন্টিব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ। দীর্ঘকাল ধরেই হলুদ ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে।ব্রণর হাত থেকে ত্বককে সুরক্ষিত করতে হলুদ খুবই উপকারী। অন্যদিকে ভিটামিন সি সমৃদ্ধ লেবু ত্বক ভাল রাখার অন্যতম উপাদান। রোজ সকালে খালি পেটে হাফ কাপ জলে দু চামচ পাতিলেবুর রস আর এক চিমটে হলুদ মিশিয়ে খেতে পারেন। তাতে ঘরোয়া উপায়েই যত্নে থাকবে ত্বক।
বেসন
বেসনে খানিকটা হলুদ মিশিয়ে তা মুখে লাগিয়ে নিন।তবে তার আগে বেসনকে ভালো করে জলে গুলে নিতে হবে।দুই চামচ বেসনের সঙ্গে যোগ করতে হবে পরিমাণ মতো হলুদ,লেবু এবং এক চামচ অলিভ অয়েল।এই গুলি গুলে নিতে হবে।এরপর মিশ্রণটি ১৫ মিনিট মুখে লাগিয়ে, বা শরীরের যে অংশে ট্যানিং রয়েছে সেখানে লাগিয়ে নিতে হবে।তারপর তা ধুয়ে ফেলতে হবে।সপ্তাহে কমপক্ষে ২ বার এই প্যাক ব্যবহার করলেই উপকার পাবেন।

About Post Author