সময় কলকাতা,১৭ আগস্ট : সাহেব আলী খুনের চারদিন পরে পুলিশ উল্লেখযোগ্য সাফল্য পেল হাড়োয়া থানার পুলিশ । হাড়োয়ার তৃণমূল নেতা খুনের ঘটনায় তদন্তে একজনকে গ্রেফতার করল পুলিশ । তৃণমূল নেতা শেখ সাহেব আলী খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে অমৃত গাইন নামক এক ব্যক্তি।
বৃহস্পতিবার ভোররাতে তাকে এলাকা থেকেই গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় হাড়োয়া থানার পুলিশ। উল্লেখ্য,চলতি মাসের ১৩ তারিখ রবিবার হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের সামলা গ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন খাসবান্দা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল কংগ্রেসের হাড়োয়া এক নম্বর ব্লকের ক্ষেত-মজুর সংগঠনের সভাপতি শেখ সাহেব আলী। ঘটনার পর থেকেই পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। যার জেরেই এই গ্রেফতার বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি জারি রেখেছেন হাড়োয়া থানার পুলিশ আধিকারিকরা।
গভীর রাতে বাড়ি ফেরার পথে খুন হয়েছিলেন সাহেব আলী তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি থেকে বাইকে চেপে বাড়িতে ফিরছিলেন সাহেব আলী । রাত্রি আনুমানিক সাড়ে বারোটার সময় তারপর সামলা বাজারে এলাকায় একাধিক দুষ্কৃতী তাকে ঘিরে ধরে। তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা। তাঁকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। পুলিশ তদন্তে নেমে সিভিক ভলেন্টিয়ার সহ অনেক জনকে জিজ্ঞাসাবাদ করে। গত কয়েকদিনে পুলিশ তদন্তে গতি বাড়িয়েছিল।
আরও পড়ুন :সামার হিল এলাকার ধসে যাওয়া শিবমন্দির থেকে উদ্ধার মৃতদেহ, হিমাচলে মৃত্যু বেড়ে ৭২


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি