Home » ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে সানস্ক্রিনের বিকল্প হিসেবে ব্যাবহার করুন এই অয়েল

ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে সানস্ক্রিনের বিকল্প হিসেবে ব্যাবহার করুন এই অয়েল

সময় কলকাতা ডেস্ক, ২০ আগস্ট: গরমে বাইরে বেরোলেই ত্বকে দাগছোপ, ব্রণর মতো সমস্যা দেখা দেয়। এইসব সমস্যা থেকে মুক্তি পেতে সানস্ক্রিনের ওপর ভরসা রাখতে পারেন। শীত-গ্রীষ্ম-বর্ষা, সবসময়ের জন্য সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরী। বর্তমানে সবাই ব্রণের সমস্যা নিয়ে ভুগছে। আর এই গরমে সানস্ক্রিন ব্যবহার না করলে ব্রণের সমস্যা আরও বেশি বেড়ে যায়। ব্যাথা,জ্বালা সেইসঙ্গে রোদে বেরোলেই ত্বকেরও ক্ষতি হয় এই ব্রণের জন্য। যাদের ত্বক তৈলাক্ত তাদের আরও বেশি ব্রণের সমস্যা দেখা যায়। এই ব্রণ থেকে মুক্তি পেতে সানস্ক্রিন দারুণ কাজ করে। কিন্তু অনেকেরই আবার স্কিনে সানস্ক্রিন মাখলেই ব্রণ দেখা দেয়।   এক্ষেত্রে আপনি সানস্ক্রিনের বিকল্প হিসেবে ভরসা রাখতে পারেন কিছু প্রাকৃতিক উপাদানে। এই তালিকায় রয়েছে-


অ্যালোভেরা
ত্বকের সবরকম সমস্যায় ম্যাজিকের মত কাজ করে অ্যালোভেরা। রুক্ষ ত্বককে নরম ও মসৃণ করে শান্ত করতে অ্যালোভেরার পুষ্টিগুণ কাজে লাগতে পারে। ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ক্রিমের বিকল্প হিসেবে অ্যালোভেরা হল সেরা উপাদান।
নারকেল তেল
রোদের থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিনের বিকল্প হল নারকেল তেল। ট্যানিংয়ের সম্ভাবনা দূর করতে ও ত্বককে ময়েশ্চারাইজ করতে নারকেল তেলের গুণের শেষ নেই। এছাড়া রোদে পুড়ে ত্বকের জ্বালাভাব কমাতে ও ইউভি রশ্মির ক্ষতি রোধ করতে নারকেল তেল ভিটামিন ডি-এর পরিমাণ বাড়িয়ে তোলে।


আমন্ড অয়েল
আমন্ড অয়েল সূর্যের ইউ ভি রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করতে সাহায্য করবে। সানস্ক্রিন না থাকলে আমন্ড অয়েল ত্বকে লাগিয়ে বাইরে বের হতে পারেন। আমন্ড অয়েলে রয়েছে কোলাজেন যা ত্বকের বলিরেখা দূর করতে এবং ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে।

আরও পড়ুন     ভোট পরবর্তী হিংসার জের, তৃণমূল কর্মীদের মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগে চাঞ্চল্য মালদায়

টি ট্রি অয়েল
টি ট্রি অয়েল সানস্ক্রিন হিসেবে খুব ভালো কাজ করে। টি ট্রি অয়েলে রয়েছে আ্যন্টিসেপটিক। যার কারণে এটি ত্বকের দাগ,চুলকানি,ব্রণ এবং ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।তিলের তেল
তিলের তেল আপনার ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করবে। প্রখর রোদে বাইরে বের হওয়ার আগে এই তেল সানস্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারেন। এতে রয়েছে ভিটামিন-ই,যা আপনাকে ক্ষতিকর ইউভি রশ্মি থেকে রক্ষা করবে। পাশাপাশি আপনার ত্বককে দূষিত বাতাস থেকেও রক্ষা করবে তিলের তেল।

About Post Author