Home » লিভার সিরোসিসের সমস্যায় আজ থেকেই ডায়েটে রাখুব এই খাবার

লিভার সিরোসিসের সমস্যায় আজ থেকেই ডায়েটে রাখুব এই খাবার

সময় কলকাতা ডেস্ক, ৩ সেপ্টেম্বর: লিভার সিরোসিস একটি জটিল সমস্যা। তবে ডায়েটের দিকে নজর দিলে লিভার সিরোসিস থেকে অনেকটা দূরে থাকা যায়। সাধারণত ভাইরাসজনিত কারণে লিভার সিরোসিস হয়। এক্ষেত্রে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি-এর মতো কিছু ভাইরাসের কারণে লিভার সিরোসিস হয়ে থাকে। লিভারের চর্বিজনিত প্রদাহের কারণেও এই রোগ হতে পারে। লিভার সিরোসিসের সমস্যায়  সারাদিন আপনাকে ক্লান্তি গ্রাস করে রাখবে। লিভার সিরোসিসের সমস্যায় রোগীদের তলপেটে ব্যথাও হয়। তাই লিভার সিরোসিস রোগীরা আজ থেকেই সতর্ক হন। লিভার সিরোসিস রোগীরা সুস্থ হতে চাইলে আজ থেকেই সস্তার এই খাবার পাতে রাখুন-

কলা
কলায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন বি৬-এর ভাণ্ডার। আর এইসব ভিটামিন লিভার সিরোসিস রোগীদের জন্য খুবই উপকারী। তবে ডায়াবিটিস রোগীরা কলা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। নইলে সুগার লেভেল বাড়লেও বাড়তে পারে।
ওমেগা থ্রি যুক্ত খাবার
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খারাপ কোলেস্টেরল কমাতে পারে। পাশাপাশি ট্রাইগ্লিসারাইডস কমাতেও সাহায্য করে। তাই লিভারের সমস্যায় ওমেগা থ্রি যুক্ত খাবার খান। এক্ষেত্রে আপনি স্যালমন, সার্ডিনের মতো বিদেশি মাছ খেতে পারেন।

রসুন 

এই সময় রসুনও খেতে পারেন। এটি ফ্যাটি লিভার রোগে আক্রান্ত রোগীদের দেহের ওজন কমাতে সাহায্য করে। এর মধ্যে ব্যাকটেরিয়ানাশক গুণ রয়েছে।  যা কিছু উৎসেচক শরীর থেকে বের করে দেয়। এতে লিভারও ভালো থাকে।

আরও  পড়ুন   ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে ৩ জেলায় দিনভর বৃষ্টির সম্ভাবনা

ফ্রেশ সবজি আর ফল
লিভার সিরোসিস রোগীদের নিয়মিত ফ্রেশ সবজি এবং ফল খেতে হবে। কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তার সাথে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের বিপাক ক্রিয়াকে সুস্থ রাখে। এরমধ্যে আপনি মিষ্টি আলু, কচু, টমেটো, গাজর, ব্রকোলি, ফুলকপি, ক্র্যানবেরি, ব্লুবেরি, আঙুর, পেঁপে ইত্যাদি খেতে পারেন।
আদা-তুলসি দিয়ে চা
দিনে একবার হলেও আদা তুলসি দিয়ে চা খেতে পারেন। কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যাফাইন যা জন্ডিসের হাত থেকে রক্ষা করে। তাছাড়াও ব্ল্যাক কফি খেতে পারেন। এটি ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে।

About Post Author