সময় কলকাতা ডেস্ক, ২৮ অক্টোবর : গীতা প্রেসের ট্রাস্টির অন্যতম প্রবীণ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বৈজনাথ আগরওয়াল শনিবার ভোর আড়াইটার দিকে গোরখপুরের হরিওম নগরের বাড়িতে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার শোক বার্তায় বলেছেন, “গত ৪০বছর ধরে, বৈজনাথ জি গীতা প্রেসের ট্রাস্টি হিসাবে সামাজিক সচেতনতা এবং মানবিক কারণে তার জীবন উৎসর্গ করেছেন। বৈজনাথের মৃত্যু সমাজের জন্য একটি অপূরণীয় ক্ষতি করেছে।”
১৯৫০ সালে, বৈজনাথ আগরওয়াল ১৭ বছর বয়সে একজন কর্মচারী হিসাবে গীতা প্রেসে যোগদান করেন। অধ্যাবসায় ও নিষ্ঠাকে মূলধন করে তিনি ১৯৮৩ সালে গীতা প্রেসের ট্রাস্টি হয়ে ওঠেন । এই পদের আগে তিনি গীতা প্রেসে প্রশাসকের ভূমিকাও পালন করেছিলেন।
তার বাবাও সেখানে কর্মচারী হিসেবে কাজ করতেন।তাঁর ছেলে দেবী দয়াল আগরওয়ালও গীতা প্রেসের ট্রাস্টি।।


More Stories
মেরা কুছ সামান তুমহারে পাশ পড়া হ্যায়, প্রয়াত আশা ভোঁসলে
প্রয়াত কেন্দ্রের প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী ওরফে ডালু বাবু
কীভাবে ডুবে মৃত্যু রাহুলের ?