সময় কলকাতা ডেস্ক, ২৮ অক্টোবর: ক্রমশ কমছে তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে।
একেবারে দোরগোড়ায় শীত। হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু। ক্রমশ শুকনো হচ্ছে আবহাওয়া। মেঘের পরত কাটিয়ে ঢুকছে শীত৷ শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। অন্যদিকে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘুর্ণাবর্ত অবস্থান করেছে। আগামী ২৪ ঘন্টায় তা শক্তি হারিয়ে উত্তর-পূর্ব দিকে সরে যাবে।
আরও পড়ুন লুইস্টনে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করা বন্দুকবাজের মৃতদেহ মিলল
হাওয়া অফিস সূত্রে খবর, লক্ষীপুজোর দিন কলকাতার আকাশ মেঘলাই থাকবে। সকাল থেকেই দেখা মেলেনি রোদের। ঘূর্ণিঝড় ‘হামুন’ বাংলাদেশের দিকে সরে যাওয়ায় বঙ্গে আর ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। বঙ্গেকলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৫ থেকে ৯৪ শতাংশ।
পূর্বাভাস বলছে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমছে। বিকেলের পর তাপমাত্রা আরও কমবে। হেমন্তের হিমেল হাওয়ায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমেছে। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অসম, মিজোরাম, মণিপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস।


More Stories
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক