স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ নভেম্বর: এশিয়াডে তাঁর নেতৃত্বে সোনা জিতেছে ভারতীয় দল। বিশ্বকাপের দলে থাকলেও একটিও ম্যাচে সুযোগ পাননি। তিনি রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। অষ্ট্রেলিয়ার (Australia Cricket Team) বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে দলে ফিরেছেন। তবে প্রথম ম্যাচে রানের খাতা খুলতে পারেননি রুতু। একটিও বল না খেলেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও বলের মুখোমুখি না হয়ে কোনও রান না করেই আউট হওয়াকে বলা হয় ‘ডায়মন্ড ডাক’ (Diamond Duck)। টি-টোয়েন্টি ফরম্যাটে তৃতীয় ভারতীয় হিসেবে ‘ডায়মন্ড ডাক’-এর শিকার হয়েছেন রুতুরাজ।

আরও পড়ুন: চেন্নাইয়েনের বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গল কোচের চিন্তা বাড়াচ্ছে চোট সমস্যা
বিশ্বকাপের পর অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে ভারত। বৃহস্পতিবার বিশাখপত্তনমে মুখোমুখি হয় দুটি দল। প্রথমে ব্যাট করে ২০৮ রান তোলে বিশ্বচ্যাম্পিয়নরা। যশস্বী জসওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন রুতুরাজ। রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই রুতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারায় ভারত। ওভারের পঞ্চম বলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝি হয় তাঁর। এক্সট্রা কভার থেকে ন্যাথান অ্যালিসের ডিরেক্ট থ্রো ধরে স্টাম্প ভেঙে দিতে ভুল করেননি ম্যাথু ওয়েড। প্রথম রান পূর্ণ করলেও, দ্বিতীয় রান নিতে গিয়ে আউট হন রুতুরাজ। ফলে রানের খাতা না খুলেই ডাগ আউটে ফিরতে হয় রুতুরাজকে। তবে এই ফরম্যাটে কোনও বল না খেলে, কোনও রান না করা প্রথম ক্রিকেটার তিনি নন। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের প্রথম ‘ডায়মন্ড ডাক’ রয়েছে যশপ্রীত বুমরার। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচে এরকম আউটের শিকার হন তিনি। ২০১৭ সালের জানুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে একই ভাবে আউট হন অমিত মিশ্র।
A diamond duck for Ruturaj Gaikwad. pic.twitter.com/evoDm7kiRY
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 23, 2023
আরও পড়ুন: আর ফুটবল আঙিনায় দেখা যাবে না মারিয়া ম্যাজিক, ফুটবলকে বিদায় জানালেন মেসির সতীর্থ
তবে সব ফরম্যাট (টেস্ট, একদিন এবং টি-২০) মিলিয়ে এখনও পর্যন্ত ২১ জন ভারতীয় ক্রিকেটার ‘ডায়মন্ড ডাক’ –এর শিকার হয়েছেন। তাঁরা হলেন বিষান সিংহ বেদি, রজার বিনি, অংশুমান গায়কোয়াড়, চেতন শর্মা, বেঙ্কটপতি রাজু, জাভাগল শ্রীনাথ, আবে কুরুভিল্লা, রাজেশ চৌহান, নভজ্যোত সিংহ সিধু, এমএসকে প্রসাদ, হরভজন সিংহ, রাহুল দ্রাবিড়, শ্রীসন্থ, জাহির খান, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার এবং উমেশ যাদব।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?