সময় কলকাতা ডেস্ক, ৪ ডিসেম্বরঃ বাঙালির পাতে তিল-সরষের রেসিপি নতুন নয়। পাবদা মাছ বাঙালির চিরকালই বড্ড প্রিয়। কিন্তু, সবসময়ই একরকম কালো জিরে পাবদা বা পাবদা মাছের ঝোল ভালো লাগে না। তাই একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই স্বাদ বদলাতে এবার পাতে পড়ুক তিল-সরষে পাবদা। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন তিল-সরষে পাবদা। ভাতের সঙ্গে একবার এই তিল-সরষে পাবদা খেলে আর ভুলতে পারবেন না। তিল-সরষে পাবদা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন
উপকরণ
পাবদা মাছ-৪টে
শুকনো লঙ্কা-২টো
কালোজিরে-সামান্য
সরষে গুঁড়ো-৩ চামচ
কাঁচালঙ্কা বাটা-২ চামচ
সাদা তিল বাটা- বড় ২ চামচ
সরষের তেল-আধ কাপ
শুকনো লঙ্কার গুঁড়ো-এক চামচ
হলুদ গুঁড়ো-১ চামচ

পদ্ধতি
প্রথমে তিন চামচ সরষে গুঁড়ো একটি পাত্রে আধ কাপ জলে ভিজিয়ে রাখুন। এরপর পাবদা মাছ ভালো করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে নিন। কড়াইতে সরষের তেল গরম করে পাবদা মাছ ভেজে তুলে নিন। এরপর ওই তেলেই ২টো শুকনো লঙ্কা এবং সামান্য কালোজিরে ফোড়ন দিন। সাদা তিল বাটা ও আগে থেকে ভিজিয়ে রাখা সরষে গুঁড়ো দিয়ে দিন। ওর মধ্যে কাঁচালঙ্কা বাটা,শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। মিনিট পাঁচেক কষিয়ে নেওয়ার পর তাতে এক কাপ জল দিন। কষানো মশলা ভালো করে মিশিয়ে কড়াইয়ের মুখ ঢাকা দিন। মিনিট পাঁচেক পর ঢাকা খুলে ভেজে রাখা মাছগুলি ছাড়ুন। ৪টে চেরা কাঁচালঙ্কা দিয়ে আবার ঢাকা দিন। ১০ মিনিট পর ঢাকনা খুলে নিন। ব্যস তৈরি তিল-সরষে পাবদা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি