সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে। মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষের পর দুটি গাড়িতেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে গাড়িটিতে থাকা ৫ ব্যক্তির। আহত একাধিক। আহত বাসযাত্রীরা কোনওমতে পালিয়ে প্রাণে বাঁচেন। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। শুরু হয়েছে উদ্ধার কাজ। ইতিমধ্যেই এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।
আরও পড়ুন PREMIER LEAGUE: হাল্যান্ডের জোড়া গোলে জয় ম্যানচেস্টার সিটির, বার্নলিকে হারিয়ে লিগ শীর্ষে লিভারপুল
অন্যদিকে, এই দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয়েছে এক্সপ্রেসওয়ের উপরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি উত্তরপ্রদেশের আগ্রা থেকে নয়দায় যাচ্ছিল। সে সময় বাসে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। এক্সপ্রেসওয়ের উপর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি বাসটিকে পিছন দিক থেকে ধাক্কা মারে। এরপরে মুখোমুখি সংঘর্ষের জেরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় দুটি গাড়িতে। গাড়ির ভিতরেই বাসযাত্রীরা আটকে পড়েন।
ঘটনাস্থলে পুড়ে মৃত্যু হয় পাঁচজনের। বাকিরা কোনমতে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হন। তবে, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ,দ্রুত গতিতে আসছিল গাড়িটি। এক্সপ্রেসওয়েতে গাড়িটির টায়ার ফেটে যায়। সে সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই দুটো গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পুড়েই মৃত্যু হয় ৫ জনের। পুড়ে ছাই হয়ে যায় গাড়িটিও। মৃতদের নাম-পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর