Home » চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা আসানসোলের বেসরকারি হাসপাতালে

চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা আসানসোলের বেসরকারি হাসপাতালে

সময় কলকাতা ডেস্ক, ৪ মার্চ:  চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বেসরকারি হাসপাতালে। উত্তেজিত পরিজনদের ব্যাপক ভাঙচুর হাসপাতালে। জানা গিয়েছে, অ্যাপেনডিক্স অপারেশন করার সময়ই মৃত্যু হয় রোগীর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের হিলভিউ এলাকার একটি নার্সিংহোমে। পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে রোগীর। যদিও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে নারাজ। গোটা ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশবাহিনী।  

আরও পড়ুন    আবগারি দুর্নীতি মামলায় অষ্টমবার তলব এড়ালেন, ১২ মার্চের পর ইডি মুখোমুখি হতে রাজি অরবিন্দ কেজরিওয়াল

পরিবার সূত্রে জানা গিয়েছে, আসানসোল রেল ডিভিশনের ৪৪ বছর বয়সের মনোজ কুমার রায় অ্যাপেন্ডিক্স অপারেশন করার জন্য নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। পেশায় তিনি একজন রেলের টিকিটচেকার। রবিবার রাতে অস্ত্রোপচার করার সময়ই মৃত্যু হয় তাঁর। এদিকে, রোগী মৃত্যুর খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়-স্বজনরা। হাসপাতাল চত্বরজুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও উত্তেজনা অনেকটাই বেড়ে যায়।

আরও পড়ুন   কৃষ্ণনগরের জনসভা থেকে তৃণমূলের দুর্নীতিকে হাতিয়ার করে বাংলা জুড়ে পদ্ম ফোটানোর ডাক প্রধানমন্ত্রীর

বেসরকারি ওই হাসপাতালে শুরু হয় ব্যাপক ভাঙচুর। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। চিকিৎসক নির্ঝর মাজি বলেন, ‘ অ্যাপেনডিক্স অপারেশন করার জন্য ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। অস্ত্রোপচার করার সময় হৃদরোগে আক্রান্ত হন। সবরকম চেষ্টা করেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এরপরই রোগীর আত্মীয়রা কিছু জিনিসপত্র ভাঙচুর করেছে।’

আরও পড়ুন   OPTICAL ILLUSION: কেবল জিনিয়াসরাই পেরেছেন নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

About Post Author