Home » Haryana CM Resigns: দিনভর নাটক অবশেষে হরিয়ানার মুখ্যমন্ত্রী হতে চলেছেন নায়েব সিংহ সাইনি

Haryana CM Resigns: দিনভর নাটক অবশেষে হরিয়ানার মুখ্যমন্ত্রী হতে চলেছেন নায়েব সিংহ সাইনি

সময় কলকাতা ডেস্ক, ১২ মার্চঃ মঙ্গলবার সকালেই হরিয়ানার রাজনীতিতে ভূমিকম্প। এদিন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং তাঁর মন্ত্রিসভা পদত্যাগ করে। উত্তাল হয়ে ওঠে হরিয়ানা রাজনৈতিক পটভূমি। মূলত আসন্ন লোকসভার আসন সমঝোতা নিয়েই মধুচন্দ্রিমা শেষ হয় ভারতীয় জনতা পার্টি এবং জননায়ক জনতা পার্টির মধ্যে। ৯০ আসনের হরিয়ানা বিধানসভার ৪০ টি আসন রয়েছে বিজেপির হেফাজতে, আর অন্যদিকে শক্তিশালী দল হিসেবে রাজ্যে যথেষ্ট প্রভাব রয়েছে জননায়ক জনতা পার্টির। জননায়ক জনতা পার্টি এতদিন ছিল বিজেপি সরকারের শরিক। জোট সরকার গড়ে নির্বিঘ্নে সরকার চালাচ্ছিলেন মনোহর লাল খাট্টার। কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয় আসন্ন লোকসভার আসন সমঝোতা নিয়ে।

আরও পড়ুন   টিকিট না পেয়ে ক্ষোভ! অফিস ঘর থেকে সরল মমতা-অভিষেকের ছবি, এবার কি তৃণমূল ছাড়ছেন অর্জুন সিং?

হরিয়ানার ১০টি লোকসভা আসনের মধ্যে ৩ টি আসনের দাবি জানায় জেজেপি। বিজেপির পক্ষ থেকে জানানো হয় যে ১টি আসন ছাড়তে তাঁরা রাজি। সংঘাত ওঠে চরমে। তারপরেই রাজ্যপাল বান্দারু দাত্তারেয়ার কাছে পদত্যাগ পত্র জমা দেন মনোহর লাল খাট্টার। বিজেপির পক্ষ থেকে জানানো হয় যে লোকসভায় প্রার্থী হবেন খাট্টার, সেই কারণেই এই পদত্যাগ। কিন্তু সমগ্র মন্ত্রিসভা পদত্যাগ করায় অনেকটাই বিড়ম্বনার মাঝে পড়ে বিজেপি। ইতিমধ্যেই নতুন করে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে বিজেপি। সূত্রের খবর, এদিন বিকেল চারটে নাগাদ হরিয়ানা নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতে পারেন। প্রশ্ন উঠতে শুরু করে কে হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন? একাধিক জল্পনার মাঝে সূত্রের খবর অনুযায়ী এদিন নতুন করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মনোহর লাল খাট্টার। জননায়ক জনতা পার্টির ৫ জন বিধায়ক বিজেপিতে যোগদান করতে পারেন। যার মধ্যে রয়েছেন যোগী রাম সিহাগ ,রামকুমার গৌতম, ঈশ্বর সিং, রাম নিবাস, দেবিন্দার বাবলি।

অন্য একটি সূত্রের মতে,  নতুন সরকারকে ৭ জন স্বতন্ত্র বিধায়ক সমর্থন করতে পারেন। বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে তাঁরা সমর্থন বাড়িয়েছে এবং নির্বাচনের কৌশল নিয়েও আলোচনা হয়েছে। মঙ্গলবারেই নতুন মুখ্যমন্ত্রী এবং ২ জন উপ-মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করতে পারেন। কিন্তু, এদিন বেলা যত গড়াতে থাকে ততই হরিয়ানার সমীকরণ বদলাতে থাকে। সর্বশেষ খবর অনুযায়ী, মনোহর লাল খট্টরের উত্তরসূরী হিসেবে ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ নায়েক সিংহ সাইনির নাম। সাইনি দীর্ঘদিন ধরেই হরিয়ানার বিজেপি সভাপতি দায়িত্ব সামলাচ্ছেন। পাশাপাশি তিনি আরএসএসের স্বয়ংসেবক হিসেবেও সংঘ পরিবারের সঙ্গে যুক্ত রয়েছে দীর্ঘদিন। ফলে হরিয়ানার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে অনেকটাই সুবিধা পেয়েছেন সাইনি। মঙ্গলবার বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী নায়ক সিংহ সাইনি এবং অন্যান্য মন্ত্রীরা শপথ নেবেন।

#HaryanaCMResigns

#ManoharLalKhattar

#Latestbengalinews

About Post Author