সময় কলকাতা ডেস্ক, ১২ মার্চঃ লোকসভা ভোটের টিকিট না পেয়ে আগেই তৃণমূলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারই মধ্যে মঙ্গলবার সকালে অর্জুন সিংয়ের অফিস ঘর থেকে সরল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ঘরে রাখা হয়েছে রামলালার ছবি। রয়েছে অর্জুনের বিজেপিতে যোগদানের বহু পুরনো ছবিও। এদিন সরাসরি তৃণমূলের বিরুদ্ধে ‘বিশ্বাস ভঙ্গ’ করার অভিযোগ তোলেন তিনি। সবমিলিয়ে ব্যারাকপুরে ফের উনিশের লোকসভা ভোটের আগের পরিস্থিতির পুনরাবৃত্তি দেখা গেল। সেসময়ও ব্যারাকপুরের প্রার্থী হতে না পেরে রাতারাতি তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন অর্জুন সিং।
আরও পড়ুন SC On Sandeshlhali: সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট
এদিন তৃণমূলের প্রতি একরাশ অভিমান নিয়ে অর্জুন সিং বলেন, ‘তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গিয়েছি। কিন্তু ব্যারাকপুরে মানুষের কাছে ওয়ান্টেড। এখন আর আমার প্রয়োজন নেই। আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আমাকে বেইজ্জত করা হল। এটা আশা করিনি। আমি ব্যারাকপুরকে বেছে নিয়েছিলাম। এখানকার মানুষ আমায় ভোট দিয়ে জিতিয়েছিলেন। আমাকে প্ল্যান করে বঞ্চিত করা হল বলেই মনে হচ্ছে। দু’দিন শকে ছিলাম, এখন কিছুটা ঠিক আছি।‘ আর অর্জুনের এহেন মন্তব্যকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে রাজনৈতিকমহলে। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে অর্জুন সিং কি ফের বিজেপিতে ফিরছেন?
সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে এদিন অর্জুন বলেন, ‘ যখন বিজেপিতে ছিলাম মোদিজি বলতেন সবার সঙ্গে সম্পর্ক রাখা উচিত, কারও সঙ্গে সম্পর্ক খারাপ করা ঠিক নয়। রাজনৈতিক লড়াই হতে পারে, কারও বিরুদ্ধে ব্যক্তিগত লড়াই নেই। সেটা আমি মেনে চলি। আমার দুর্ভাগ্য দেড় বছর নষ্ট হল। যেদিন দলে আসি সেদিনই বলা হয় টিকিট পাব। তারপর ৫ বার ইন্টারভিউ হল, আমি ফেল করে গেলাম। খুব শীঘ্রই জানতে পারবেন আমি তৃণমূলে আছি কি নেই?’ এ প্রসঙ্গে বিজেপির মুখ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘ আমাদের দলে আলাপচারিতা বন্ধ হয় না। এটাই আমাদের সংস্কৃতি। যেহেতু সাংসদ পদ ছেড়ে তিনি বেরিয়ে গিয়েছেন, সিদ্ধান্ত যা নেওয়ার সংসদীয় বোর্ড বলবে।’
#latestbengalinews
#trendingnews
#loksabhaelection2024
#ArjunSing


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?