সময় কলকাতা ডেস্ক, ২৭ মার্চঃ ঢাকুরিয়ায় রেললাইনের ধারে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল ১৫ থেকে ২০টি ঝুপড়ি। আগুনের কালো ধোঁয়া গ্রাস করে পুরো এলাকা। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে এসেছিল দমকলের ৭টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। প্রচুর ক্ষয়ক্ষতি হলে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। অন্যদিকে, এই ঘটনার জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার প্রায় দেড় থেকে দু’ঘণ্টা পর দমকল ঘটনাস্থলে এসে পৌঁছয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর ১ টা নাগাদ ঢাকুরিয়ায় রেললাইন সংলগ্ন ঝুপড়িতে আগুন লাগে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে যায় গোটা বস্তি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন ঝুপড়িবাসী। সেইসঙ্গে ব্যাপক আতঙ্কে সৃষ্টি হয় গোটা স্টেশন চত্বর জুড়ে। দ্রুত আগুনের লেলিনহান শিখা বাড়তে থাকে। তড়িঘড়ি খবর পৌঁছায় দমকলে। দমকল কর্মীদের পৌঁছতে দেরি হওয়ায় প্রথমে স্থানীয়রা এই আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রায় দেড় ঘণ্টা পর দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিভানোর কাছে হাত লাগান। দমকল কর্মীদের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আরও পড়ুন Mahua Moitra: বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ফের মহুয়া মৈত্রকে তলব ইডির
তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা দেখে বোঝা যাচ্ছে এদিন আগুনের তীব্রতা ঠিক কতটা ছিল। যদিও এদিন ঠিক কি কারণে আগুন লেগেছে জানা যায়নি। সবটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। এদিকে একেবারে রেললাইন লাগোয়া ঝুপড়ি হওয়ায় আগুন লাগার পর শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আপ ও ডাউন লাইনে একের পর ট্রেন দাঁড়িয়ে পড়তে থাকে। মঙ্গলবারের পর বুধবারেও ভোগান্তির শিকার হয় ট্রেন যাত্রীদেরও।এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ট্রেন লাইনে বহু মানুষ জড়ো হওয়ার কারণে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
মানসিক ভারসাম্য হারিয়ে টালা ব্রিজের ল্যাম্প পোস্টের মাথায় কসরৎ
মৌলবাদের ভ্রূকুটি পেছনে ফেলে কলকাতায় তসলিমা নাসরিন