Home » Cyclone ‘Remel’: সাইক্লোন ‘রেমাল’ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু কলকাতা পুরসভায়, ৪ দিন ছুটি বাতিল পুরসভা কর্মীদের

Cyclone ‘Remel’: সাইক্লোন ‘রেমাল’ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু কলকাতা পুরসভায়, ৪ দিন ছুটি বাতিল পুরসভা কর্মীদের

সময় কলকাতা ডেস্ক, ২৭ মেঃ সাইক্লোন ‘রেমাল’ মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা। দুর্যোগ মোকাবিলায় কলকাতা পুরসভার তরফে ইতিমধ্যেই ২৪ ঘণ্টার জন্য চালু করে দেওয়া হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর গুলি হল- বরো ১-99036207678, বরো ২ -9433288055 বরো ৩- 7003322615, বরো ৪ – 9831344999, বরো ৫ -9831911972, বরো ৬ – 9433365876। জানা গিয়েছে, সাইক্লোন ‘রেমাল ‘ মোকাবিলায় কলকাতা পুরসভার একাধিক বিভাগের আধিকারিকদের ৪ দিনের ছুটি বাতিল করা হয়েছে। জলনিকাশি থেকে আলো, পার্ক এবং স্কোয়ার, রাস্তা, বাসস্থান, বাজার, জল সরবরাহ সমস্ত বিভাগের ছুটি বাতিল করা হয়েছে। এই সকল দফতরের আধিকারিক থেকে শুরু করে কর্মীদের রোস্টার ভিত্তিক ডিউটি করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সমস্ত ল্যাম্পপোস্টের ফিডার বক্স চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে কলকাতায় অতিরিক্ত ৩৫০টি পাম্প-এর ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন  শনিবার রাতেই তৈরি হবে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’, বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা

অন্যদিকে, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সাইক্লোন ‘রিমেল’-এর জেরে উপড়ে পড়া গাছগুলি দ্রুত অপসারণের জন্য পর্যাপ্ত সংখ্যক গাছ কাটার যন্ত্র-সরঞ্জাম এবং অত্যাধুনিক সমস্ত গাছ কাটার মেশিন ও বিপর্যয় মোকাবিলা টিমকে কাজে লাগিয়ে দিয়েছেন। মোমিনপুর, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, মানিকতলা ইত্যাদি জায়গায় অর্থাৎ কলকাতায় জল জমে এমন এলাকায় জমা জল সরাতে পাম্পিং স্টেশনগুলি পরিচালনা করেছেন।

উল্লেখ্য,রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছে পড়ে অতি তীব্র ঘূর্ণিঝড় রেমাল। প্রায় ১৩৫ কিমি বেগে আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের দাপটে প্রবল জলোচ্ছ্বাস তৈরি হয় সমুদ্রে। সমুদ্রের পাশাপাশি নদীতে ও তৈরি হয় প্রবল জলোচ্ছ্বাস। ইতিমধ্যেই দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতার আশেপাশের এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে ৫০-৬০ কিমি বেগে বইছে ঝড়ো হাওয়া। ক্রমশ বাড়ছে ঝড়-বৃষ্টির দাপট। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার রাত ন’টা নাগাদ বঙ্গোপসাগরের সীমা ছাড়িয়া উপকূল ছুঁয়ে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু করেছিল ঘূর্ণিঝড় রেমাল। যার কারণে সোমবার সকাল থেকেই দুর্যোগ শুরু হয়েছে জেলায় জেলায়। অতিভারী বৃষ্টি শুরু হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ইতিমধ্যে উপকূল এলাকায় ঝড়ের গতিবেগ বেড়ে ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটারে দাঁড়িয়েছে। সমুদ্রে এক থেকে তিন মিটার অবধি জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। ফলে উপকূল এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে, বাংলাদেশের ১৫ জেলাতে জলোচ্ছ্বাসের সর্তকতা জারি করা হয়েছে।

#Cyclone’Remal’

#Latestbengalinews

#সাইক্লোন’রেমাল’

About Post Author