সময় কলকাতা ডেস্ক, ২৩ জুলাইঃ সপ্তমবার সংসদে বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথামাফিক ক্যাবিনেট অনুমোদন দেওয়ার পরই পেশ হবে বাজেট। নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই তাঁর সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোরারজি দেশাই টানা ছ’বার বাজেট পেশ করেছিলেন। সেই রেকর্ড এবার ভাঙল নির্মলা। মঙ্গলবার অর্থমন্ত্রীর ঝুলিতে কোন কোন চমক থাকছে, সেদিকেই তাকিয়ে রয়েছে আপামর ভারতবাসী। এদিন আয়কর পরিকাঠামোয় বড় বদল আনল সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর পরিকাঠামোয় স্টার্ন্ডার্ড ডিডাকশনে বড় ছাড়ের ঘোষণা করেন। এবার থেকে স্টার্ন্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হল।
এতে চাকরিজীবীরা বছরে কম করে ১৭ হাজার টাকা সঞ্চয় করতে পারবেন বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকারের তরফে এদিন সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হল এঞ্জেল ট্যাক্স। শুধু তাই নয়, পেনশনভোগীদের জন্যও রয়েছে বড় চমক। এবার থেকে পারিবারিক পেনশনেও মিলবে ছাড়। পেনশনভোগীদের জন্য এই ছাড়ের হার ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হল।
নির্মলা সীতারামন জানিয়েছেন, নতুন কর ব্যবস্খায় ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে কর আদায়ের হার হবে ০শতাংশ। ৩ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে নতুন কর হার হবে ৫ শতাংশ। ৭ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ হারে কর ধার্য করা হবে। ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে করের হার হবে ১৫ শতাংশ। ১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ২০ শতাংশ হারে কর আদায় করা হবে। আর কারও আয় ১৫ লক্ষ টাকার বেশি হলে ৩০ শতাংশ হারে কর দিতে হবে।
#IncomeTaxSlabChange
#BudgetSession2024Parliament
#NirmalaSitharaman
#BudgetAnnouncements
#Latestbengalinews


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর