সময় কলকাতা ডেস্ক, ২৫ সেপ্টেম্বরঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তারই মধ্যে আরজিকরে থ্রেট কালচারের অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ বিরূপাক্ষ এবং অভীকের বিরুদ্ধে ‘থ্রেট কালচার’-এ বড় ভূমিকা নেওয়ার অভিযোগ উঠেছিল। গত শনিবারই বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে-কে তলব করেছিল সিবিআই। সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরাও দেন বিরূপাক্ষ এবং অভীক। এবার আরজিকরে থ্রেট কালচারের অভিযোগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ১২ জন জুনিয়র চিকিৎসককে তলব করল হাসপাতালের বিশেষ তদন্ত কমিটি। বুধবার আরজিকরের প্লাটিনাম জুবিলি ব্লিডিংয়ে তাঁদের জেরা করছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, এই ১২ জনের মধ্যে রয়েছেন আশিস পাণ্ডে, সৌরভ পাল, সকিফুল হোসেন-রা।
আরও পড়ুন প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম
উল্লেখ্য, আরজিকর কাণ্ডের পরেই বিরূপাক্ষ, অভীক-সহ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বেশকিছু ডাক্তারের বিরুদ্ধে ‘থ্রেট কালচার’-এ বড় ভূমিকা নেওয়ার অভিযোগ উঠেছিল। ‘থ্রেট কালচার’-এর নেপথ্যে অভীকের সক্রিয় মদত ছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর রাজ্য শাখা এবং রাজ্য মেডিক্যাল কাউন্সিলও তাঁকে সাসপেন্ডও করেছে। সেইসঙ্গে অভিযোগ ওঠে, গত ৯ আগস্ট, চিকিৎসক খুনের দিন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক বিরুপাক্ষ আরজিকরে উপস্থিত ছিলেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক হয়েও তিনি চিকিৎসক খুনের দিন আরজিকরে কী করছিলেন? সেই বিষয়ে সিবিআই বিরুপাক্ষ এবং মুখোমুখি বসিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে।

প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসার পরেই বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে-র নাম জড়িয়েছিল একের পর এক বিতর্কে। একাধিক মেডিক্যাল কলেজে ‘থ্রেট কালচার’-এ বড় ভূমিকা নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তাঁকে সাসপেন্ডও করেছে স্বাস্থ্য ভবন। বিরূপাক্ষ বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক ছিলেন। আরজিকর কাণ্ডের আবহে একটি অডিয়ো ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়া সেই অডিয়োর সূত্র ধরেই উঠে আসে বিরূপাক্ষের নাম। বিরূপাক্ষকে সেই অডিয়োয় জুনিয়র ডাক্তারদের ‘হুমকি’ দিতে শোনা গিয়েছিল। এরপরই তাঁর বিরুদ্ধে বৌবাজার থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। যদিও বিরূপাক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
#Abhik Dey #CBI #RGkarHospital #RGkarFormerPrincipalSandeepGhosh #RGKARDoctorDeath #Latestbengalinews #BirupakshaBiswas #BurdwanMedicalCollege


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !