Home » আর্থিক দূর্নীতির অভিযোগে এবার আজহারউদ্দিনকে তলব ইডির

আর্থিক দূর্নীতির অভিযোগে এবার আজহারউদ্দিনকে তলব ইডির

সময় কলকাতা ডেস্ক, ৩ অক্টোবর: কেলেঙ্কারির অভিযোগ আর মহম্মদ আজহারউদ্দিন যেন একে অপরের অনুরূপ হয়ে দাঁড়িয়েছে। চব্বিশ বছর আগে ম্যাচ গড়পেটার পর ফের গুরুতর অভিযোগের মুখে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ব্যাট হাতে বাইশ গজে প্রত্যাবর্তন না হলেও ভারতীয় ক্রিকেটের প্রশাসনে ফিরেছেলেন আজহার। তবে সেখানেও ফের দুর্নীতির অভিযোগে শিরোনামে উঠে এলেন তিনি। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থাকাকালীন আর্থিক তছরুপের অভিযোগে এবার আজহারকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। 

আরও পড়ুন: কাশ্মীরের বিজেপি নেতা মুশতাখ বুখারি প্রয়াত , শোক দলমত নির্বিশেষে

অতীতে এইচসিএ-র সভাপতি ছিলেন আজহারউদ্দিন । সেই সময়ে তিনি সংস্থার তহবিলের প্রায় কুড়ি কোটি টাকা নয়ছয় করেছেন বলে অভিযোগ উঠেছে। স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ করার জন্য বরাদ্দ ছিল ওই অর্থ। এবার তাঁকে তলব করেছে ইডি। নোটিশ দিয়ে বৃহস্পতিবারই তাঁকে হাজির হতে বলা হয়েছে।

আরও পড়ুন: ছাত্র মৃত্যুর প্রতিবাদে রাতভর ধর্নায় রুপা, সকাল হতেই বিজেপি নেত্রীকে গ্রেফতার করল পুলিশ

আগের বছরবছরের ফেব্রুয়ারি মাসে সবোর্চ্চ আদালতের রায়ে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতির পদ ছাড়তে হয়েছিল আজহারউদ্দিনকে। অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওকে সংস্থার কাজকর্ম দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল। তার পর ক্রিকেট প্রশাসন থেকে পদ হারিয়ে রাজনীতির ময়দানে নামেন আজহার। তেলঙ্গানা বিধানসভা নির্বাচনে প্রথম বার কংগ্রেসের হয়ে লড়েছিলেন তিনি। তবে সেবার রাজ্যে কংগ্রেস জয়লাভ করলেও নিজের বিধানসভা আসনে যবনিকা পতন হয় আজহারের। ক্রিকেটের পর রাজনীতিতেও উইকেট হারাতে হয় তাঁকে। প্রতিদ্বন্দ্বী ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) মগন্তি গোপীনাথের কাছে চৌষট্টি হাজারের বেশি ভোটে হেরে ‘ক্লিন বোল্ড’ হয়ে যান প্রাক্তন অধিনায়ক।

প্রসঙ্গত, ২০০০ সালে ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকা কালীন ম্যাচ গড়পেটার অভিযোগ উঠেছিল আজহারের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে সিবিআই তাঁকে দোষী সাব্যস্ত করে। জানা যায় সে বছর দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে গিয়ে ম্যাচ গড়পেটা করেছিলেন তিনি। এই গুরুতর অপরাধের শাস্তিতে তাঁকে গোটা জীবনের মত ক্রিকেট থেকে বহিস্কার করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এরপর সরাসরি খেলায় ফিরতে না লারলেও ক্রিকেট প্রশাসনে ফিরেছিলেন তিনি। তবে সেখান থেকেও আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে দূরে করে দিয়েছিল শীর্ষ আদালত। এবার সেই অবস্থান অভিযোগেই তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। 

About Post Author